News Flash

  • Home
  • Uncategorized
  • বদরপুর রেলস্টেশনে আগরতলা-শিয়ালদহ ট্রেনে উদ্ধার প্রায় তিন কোটি টাকার ২৮৭ বস্তা অবৈধ বার্মিজ সুপারি
Image

বদরপুর রেলস্টেশনে আগরতলা-শিয়ালদহ ট্রেনে উদ্ধার প্রায় তিন কোটি টাকার ২৮৭ বস্তা অবৈধ বার্মিজ সুপারি

বদরপুর (অসম), ৯ জানুয়ারি (হি.স.) : করিমগঞ্জ জেলার বদরপুর রেলওয়ে জংশনে ফের উদ্ধার হয়েছে বিপুল পরিমাণের অবৈধ বাৰ্মিজ সুপারি। গত শুক্রবারের পর গতকাল শনিবার রাতে ১৩১৭৪ আগরতলা-শিয়ালদহ এক্সপ্রেসে পুলিশ অভিযান চালিয়ে ২৮৭ বস্তা বাৰ্মিজ সুপারি বাজেয়াপ্ত করেছে। বাজেয়াপ্তকৃত বার্মিজ সুপারিগুলির বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা।

আজ রবিবার বদরপুর জিআরপি থানার ওসি জানান, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে ১৩১৭৪ আগরতলা-শিয়ালদহ যাত্রীবাহী এক্সপ্রেসে অভিযান চালিয়েছিলেন তাঁরা। অভিযান চালিয়ে ট্ৰেনে পণ্যবাহী একটি বগি থেকে কমপক্ষে তিন কোটি টাকার বার্মিজ সুপারি ভরতি ২৮৭ বস্তা বাজেয়াপ্ত করা হয়েছে। তিনি জানান, উত্তর ত্ৰিপুরার ধৰ্মনগর রেলওয়ে স্টেশনে যাত্ৰীবাহী আগরতলা-শিয়ালদহ যাত্রীবাহী এক্সপ্রেসের পণ্যবাহী একটি বগি বুক করা হয়েছিল।
জিআরপি ওসি আরও জানান, শুক্রবার যাত্ৰীবাহী একটি ট্রেন থেকে ৬১ বস্তা বাৰ্মিজ সুপারি বাজেয়াপ্ত করা হয়েছিল। তবে শুক্রবার এবং শনিবার রাতে বাজেয়াপ্তকৃত বার্মিজ সুপারিগুলির মালিককে ধরতে রাজ্যের সাধারণ পুলিশের সহায়তায় তদন্ত শুরু করেছেন তাঁরা

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top