News Flash

  • Home
  • Uncategorized
  • নিগমের কার্যালয় থেকে তিনটি ট্রান্সফরমার চুরি
Image

নিগমের কার্যালয় থেকে তিনটি ট্রান্সফরমার চুরি

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ৮ জানুয়ারি : সরকারী অফিস থেকে রহস্যজনকভাবে চুরি তাও আবার খোয়াই তেলিয়ামুড়া সড়কের পাস থেকে। কল্যাণপুর বিদ্যুৎ নিগমে এই চুরির ঘটনা ধরা পরে শুক্রবার সকালে। দেখা যায় তিনটি পরিবাহী ট্রান্সফরমার উধাও। কিছু সচল এবং বিকল ট্রান্সফর্মার সব সময় অফিসের বাইরে একটি জায়গাতেই থাকে। যাতে করে সহজে কাজ করা যায়। এর পরেই নিগম কতৃপক্ষের টনক নড়ে। কিন্তু প্রশ্ন হল এইভাবে সড়কের পাশে কল্যাণপুর শহর এলাকায় কিভাবে চুরির ঘটনা সংঘটিত হলো।


কল্যাণপুরে বিভিন্ন এলাকায় একের পর এক চুরির ঘটনা সংঘটিত হলেও পুলিশ কোনো ঘটনায় তদন্ত করে আসল রহস্য উন্মোচন করতে পারেনি বলে মানুষের দাবি। এদিকে কল্যাণপুর বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজার নিহার রঞ্জন দাস ঘটনার তদন্তে পুলিশের দ্বারস্থ হন। দায়ের করা হয় একটি এফ আই আর। জানা গেছে তিনটি ট্রান্সফরমার এর মধ্যে দুইটি ১৬ কেভিএ ক্ষমতার ও একটি ১০ কেভিএ। প্রধান রাস্তার পাস থেকে সরকারী অফিসে কি করে এমন চুরির ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ। ভারী ওজনের ট্রান্সফরমার এমন নয় যে বললেই এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর সম্ভব। সব মিলিয়ে জনমনে ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top