News Flash

  • Home
  • Uncategorized
  • মাক্স নিয়ে কড়াকড়ি শুরু, আগরতলায় ৩৬ জনকে জরিমানা
Image

মাক্স নিয়ে কড়াকড়ি শুরু, আগরতলায় ৩৬ জনকে জরিমানা

আগরতলা, ৮ জানুয়ারি (হি. স.) : করোনা মোকাবিলায় মাক্স পরিধানে কড়াকড়ি শুরু হয়ে গেছে। আজ আগরতলায় প্রশাসনের তরফে সচেতনতা অভিযান চালানো হয়েছে। সাথে মাক্স না থাকার অপরাধে ৩৬ জনকে আর্থিক জরিমানা করা হয়েছে।


শনিবার সদর ডিসিএম অমিত কুমার দাসের নেতৃত্বে পোস্ট অফিস চৌমুহনীতে মাক্স নিয়ে সচেতনতা অভিযান চালিয়ে ২৬ জনের কাছ থেকে ২০০ টাকা করে জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া পুরাতন মোটর স্ট্যান্ডে ১০ জনের কাছ থেকে আর্থিক জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও রাজ্যের অন্যান্য স্থানে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।
সদরের  ডিসিএম অমিত কুমার দাস জানিয়েছেন, সাম্প্রতিককালে রাজ্যেও করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতেই প্রশাসন মাক্স নিয়ে সচেতনতা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য জনগণের কাছে আবেদন জানিয়েছে। এর পরিপ্রেক্ষিতেই বিভিন্ন স্থানে এ ধরনের অভিযান শুরু হয়েছে। জনগণকে করোনা ভাইরাস সংক্রমণ সম্পর্কে সচেতন থাকতে প্রশাসনের তরফ থেকে আহ্বান জানানো হয়েছে। 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top