News Flash

  • Home
  • Uncategorized
  • সপরিবার করোনা আক্রান্ত ঋতুপর্ণা সেনগুপ্ত, বাড়িতেই বন্দি সকলে
Image

সপরিবার করোনা আক্রান্ত ঋতুপর্ণা সেনগুপ্ত, বাড়িতেই বন্দি সকলে

কলকাতা, ৮ জানুয়ারি (হি.স.): করোনা-আক্রান্ত তারকাদের তালিকায় নতুন নাম যুক্ত হল। এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। মারণ ভাইরাসে সংক্রমিত হয়েছেন তাঁর স্বামী ও শাশুড়ি ছাড়া পরিবারের অন্যরা। বাড়ির সবচেয়ে উঁচু তলায় নিজেদের বন্দি রেখেছেন ঋতুপর্ণা ও পরিবারের অন্যান্য সদস্যরা। দার্জিলিংয়ে ‘অচেনা উত্তম’ ছবির শ্যুট করতে গিয়েছিলেন ঋতুপর্ণা। স্বামী সঞ্জয় এবং পরিবারের সকলকে নিয়ে গিয়েছিলেন তিনি। ফিরে এসে ঠান্ডা লাগে সকলের। পরীক্ষা করে দেখা যায় সঞ্জয় ছাড়া সকলের পরীক্ষার ফল পজিটিভ।

অভিনেত্রী ঋতুপর্ণা জানিয়েছেন, ” দার্জিলিং থেকে ফিরে বিজ্ঞাপনের কাজ ছিল। তার পরেই ঠান্ডা লাগে। পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়ে। আমার শাশুড়ির ভাগ্যিস হয়নি। তাঁকে অন্য বাড়ি পাঠিয়েছি। বাড়ির সবচেয়ে উঁচু তলায় নিজেদের বন্দি করেছি”। প্রসঙ্গত, টলিপাড়ায় করোনা সংক্রমণের তালিকা বেড়েই চলেছে। রাজ-শুভশ্রী থেকে মিমি চক্রবর্তী, দেব-রুক্মিণী, ঋদ্ধি সেন, রুদ্রনীল ঘোষ, শ্রীজাত। এবার আক্রান্ত হলেন ঋতুপর্ণা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top