News Flash

  • Home
  • Uncategorized
  • হোটেলে পুলিশের অভিযানে দুই জোড়া যুবক-যুবতী আটক
Image

হোটেলে পুলিশের অভিযানে দুই জোড়া যুবক-যুবতী আটক

আগরতলা, ৮ জানুয়ারি : রাজধানী আগরতলা শহরের কাঁসারি পট্টির একটি হোটেল থেকে দুই জোড়া যুবক-যুবতীকে অসংলগ্ন অবস্থায় আটক করেছে পূর্ব থানার পুলিশ। জানা গেছে , কাঁসারি পট্টির ওই হোটেলে দীর্ঘদিন ধরেই অবৈধভাবে যুবক-যুবতীদের থাকার ব্যবস্থা করে দেওয়া হচ্ছিল। শুধু রাত কাটানো নয়, দিনের বেলাও অর্থের বিনিময়ে হোটেলের রুমে সময় কাটানোর সুযোগ দেওয়া হচ্ছিল। এলাকাবাসীর তরফ থেকে বিষয়টি বহুবার পুলিশকে জানানো হয়েছে।


অবশেষে চাপের মুখে বাধ্য হয়ে পূর্ব আগরতলা থানার পুলিশ গত রাতে কাঁসারি পট্টির ওই হোটেলে হানা দেয়। হানা দিয়ে যথারীতি দুই জোড়া যুবক-যুবতীকে অসংলগ্ন অবস্থায় হোটেলের রুম থেকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা গৃহীত হয়েছে।


উল্লেখ্য, রাজধানী আগরতলা শহরে বেশ কিছু হোটেল গড়ে উঠেছে। ওইসব হোটেলে বেআইনিভাবে যুবক-যুবতীদের রাত কাটানোর সুযোগ দেওয়া হচ্ছে। পুলিশ নিয়মিতভাবে হোটেলগুলোতে তল্লাশি চালাচ্ছে না এবং নথিপত্র যাচাই করছে না। সেই সুযোগকে কাজে লাগিয়ে একাংশের হোটেল মালিক অবৈধভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাতে নানা অঘটন ঘটে চলেছে। রাজধানীর আনাচে-কানাচে গড়ে ওঠা ওইসব হোটেল গুলোতে নিয়মিত তল্লাশি চালানোর জন্য সাধারণ মানুষের তরফ থেকে দাবি উঠেছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top