News Flash

  • Home
  • Uncategorized
  • বকেয়া বেতনের দাবিতে জাতীয় সড়ক অবরোধ ওএনজিসির অস্থায়ী কর্মচারীদের
Image

বকেয়া বেতনের দাবিতে জাতীয় সড়ক অবরোধ ওএনজিসির অস্থায়ী কর্মচারীদের

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ৮ জানুয়ারি : ন্যায্য পারিশ্রমিক আদায়ের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করলেন ওএনজিসি-র অস্থায়ী কর্মচারীরা। শনিবার সকাল ১১টা নাগাদ প্রায় ১৪০০ অস্থায়ী কর্মচারী তেলিয়ামুড়া থানাধীন হাওয়াইবাড়ির নাকা পয়েন্ট এলাকায় অসম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেন। তাঁদের অভিযোগ বড়মুড়া স্থিত ওএনজিসি-র জনৈক আধিকারিক বিষ্ণু আরোরার কাছে বেতন মিটিয়ে দেওয়ার দাবি বারবার জানানো সত্বেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি।


প্রসঙ্গত, বড়মুড়াতে ওএনজিসির প্ল্যান্টে প্রচুর অস্থায়ী কর্মচারী কর্মরত রয়েছেন। কিন্ত, কোন এক অজ্ঞাত কারণে দীর্ঘদিন ধরে তাঁরা বেতন পাচ্ছেন না। ফলে, সংসার চালাতে তাঁরা হিমশিম খাচ্ছেন। তাই, আজ সকাল ১১টা নাগাদ তাঁরা জাতীয় সড়ক অবরোধ করেন। খবর পেয়ে তেলিয়ামুড়া থানার ওসি বিদ্যেশ্বর সিং বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী নিয়ে অবরোধ্স্থলে ছুটে যান। খবর দেওয়া হয় ওএনজিসি-র আধিকারিক বিষ্ণু অরোরাকেও। তিনি অবরোধস্থলেই আসতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। অস্থায়ী কর্মচারীরা তাঁকে দেখে আরও রেগে উঠেন।


তবে, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। দীর্ঘ আলোচনা শেষে স্থির হয়েছে সমস্ত অস্থায়ী কর্মচারীদের পাওনা মিটিয়ে দেওয়া হবে। এই আশ্বাসের ভিত্তিতে প্রায় ৩ ঘন্টা পর জাতীয় সড়ক অবরোধ মুক্ত হয়। তাতে, দুই 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top