News Flash

  • Home
  • Uncategorized
  • পানীয় জলের দাবিতে সাব্রুমে প্রমিলা বাহিনীর জাতীয় সড়ক অবরোধ
Image

পানীয় জলের দাবিতে সাব্রুমে প্রমিলা বাহিনীর জাতীয় সড়ক অবরোধ

সাব্রুম, ৮ জানুয়ারি : পানীয় জলের দাবিতে সাব্রুমের যুব শক্তি ক্লাব সংলগ্ন এলাকায় জাতীয় সড়ক অবরোধ করেছেন স্থানীয় মহিলারা। অভিযোগে জানা গেছে, টানা ১৫ দিন ধরে ওই এলাকায় পানীয় জলের সংকট চলছে। সংকট মোকাবেলায় গত কয়েকদিন ধরে একটি ট্যাংকারে করে পানীয় জল সরবরাহ করা হচ্ছিল। কিন্তু বর্তমানে তাও বন্ধ হয়ে পড়েছে। ফলে জটিল সমস্যায় পড়েছেন ওই এলাকায় বসবাসকারী জনগণ।


বিষয়টি এলাকাবাসীর তরফ থেকে স্থানীয় গ্রাম প্রধান এবং বিধায়ক সহ প্রশাসনের কর্মকর্তাদের জানানো হয়েছে। কিন্তু তাতে কার্যকরী কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে বাধ্য হয়ে এলাকার মহিলারা শনিবার সকালে জাতীয় সড়ক অবরোধ করে পরিস্রুত পানীয় জলের দাবি জানান। অবরোধের খবর পেয়ে গ্রাম প্রধান ছুটে আসেন। তিনি প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে নিয়মিত ট্যাংকারে করে পর্যাপ্ত পরিমাণ পরিস্রুত পানীয় জল সরবরাহ করার আশ্বাস দেন। সেই আশ্বাসের পরিপ্রেক্ষিতে আপাতত অবরোধ প্রত্যাহার করে নেন মহিলারা। প্রতিশ্রুতি অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ পরিস্রুত পানীয় জল সরবরাহ করা না হলে তারা আবারও জাতীয় সড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলনে শামিল হবে বলে জানিয়েছেন। এছাড়া এলাকার রাস্তাঘাট সংস্কারের দাবি জানিয়েছেন অবরোধকারীরা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top