News Flash

  • Home
  • Uncategorized
  • মুম্বইয়ে অক্সিজেন সাপোর্টে থাকা ৯৬% রোগী নেননি কোভিড ভ্যাকসিন
Image

মুম্বইয়ে অক্সিজেন সাপোর্টে থাকা ৯৬% রোগী নেননি কোভিড ভ্যাকসিন

মুম্বই, ৮ জানুয়ারি (হি.স) : এখনও পর্যন্ত কোভিড ভ্যাকসিন যে কোনও কারণেই হোক কিছু সংখ্যক মানুষ প্রথম ডোজটি নেননি বা নিয়ে উঠতে পারেননি। কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী, ভ্যাকসিনের প্রথম ডোজ নেননি এমন মানুষের সংখ্যা কমপক্ষে ১০ শতাংশ। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল পুরসভার এক পরিসংখ্যানে দেখা গিয়েছে, ভ্যাকসিনের একটিও ডোজ যাঁরা নেননি, তাঁদের ক্ষেত্রেই ঝুঁকি সবচেয়ে বেশি।এরফলে বাণিজ্যনগরীর বিভিন্ন হাসপাতালে যাঁদের অক্সিজেন সাপোর্টে রাখতে হয়েছে, দেখা গিয়েছে, তাঁদের ৯৬ শতাংশই ভ্যাকসিনের প্রথম ডোজটি নেননি। মুম্বই শহরের বিভিন্ন হাসপাতালের ডাক্তাররাও একই তথ্য দিচ্ছেন। চিকিত্সকেরা আরও জানাচ্ছেন, ভ্যাকসিন নেননি এমন ৫০-ঊর্ধ্বদেরই অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে।

গত ৬ জানুয়ারি পর্যন্ত শহরের বিভিন্ন হাসপাতালের তথ্য বিশ্লেষণ করে বৃহন্মুম্বই কর্পোরেশনের মিউনিসিপ্যাল কমিশনার ইকবাল চাহল শনিবার জানান, মুম্বইয়ের বিভিন্ন কোভিড হাসপাতালে ১৯০০ রোগীকে অক্সিজেন বেডে রাখতে হয়েছে। দেখা গিয়েছে, এঁদের ৯৬ শতাংশ ভ্যাকসিন নেননি। মাত্র ৪ শতাংশ ক্ষেত্রে রোগীদের ভ্যাকসিন নেওয়া ছিল।
বাণিজ্যনগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতালের কো-অর্ডিনেটর চিকিত্সক গৌতম ভানশলি এদিন জানান, শহরের করোনা হাসপাতালগুলিতে ভ্যাকসিন নিয়েছেন বা নেননি এমন দু’ধরনের লোকজনই ভর্তি রয়েছেন। কিন্তু অক্সিজেন বেডের ক্ষেত্রে দেখা যাচ্ছে, অধিকাংশই ভ্যাকসিন নেননি। বয়স ৪০-৫০ ঊর্ধ্ব। ভ্যাকসিনেশন কতটা জরুরি এই পরিসংখ্যানেই তা স্পষ্ট।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top