News Flash

  • Home
  • Uncategorized
  • Omicron: ভারতে ওমিক্রনে আক্রান্ত বেড়ে ৩,০৭১, সুস্থ হয়েছেন ১,২০৩ জন : স্বাস্থ্যমন্ত্রক
Image

Omicron: ভারতে ওমিক্রনে আক্রান্ত বেড়ে ৩,০৭১, সুস্থ হয়েছেন ১,২০৩ জন : স্বাস্থ্যমন্ত্রক

নয়াদিল্লি, ৮ জানুয়ারি (হি.স.): ভারতে ওমিক্রনের বাড়বাড়ন্তে রাশ টানাই যাচ্ছে না, দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ হাজার ৭১-এ পৌঁছে গিয়েছে, ওমিক্রনে সংক্রমিত ৩,০৭১ জনের মধ্যে ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ১,২০৩ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকাল পর্যন্ত ভারতে ওমিক্রনে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৩,০৭১-এ পৌঁছেছে, মোট ২৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সন্ধান মিলেছে ওমিক্রনের।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক শনিবার সকালের বুলেটিনে জানিয়েছে, মহারাষ্ট্রে ওমিক্রনে মোট আক্রান্ত ৮৭৬ জন, দিল্লিতে ৫১৩ জন, কর্নাটকে ৩৩৩ জন, রাজস্থানে ২৯১ জন, কেরলে ২৮৪ জন, গুজরাটে ২০৪ জন, তেলেঙ্গানায় ১২৩ জন, তামিলনাড়ুতে ১২১ জন, হরিয়ানার ১১৪ জন, ওডিশায় ৬০ জন, উত্তর প্রদেশে ৩১ জন, অন্ধ্রপ্রদেশে ২৮ জন, পশ্চিমবঙ্গে ২৭ জন, গোয়ায় ১৯ জন, অসমে ৯ জন, মধ্যপ্রদেশে ৯ জন, উত্তরাখণ্ডে ৮ জন, মেঘালয়ে ৪ জন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৩ জন, চন্ডীগড়ে ৩ জন, জম্মু-কাশ্মীরে ৩ জন, পুদুচেরিতে দু’জন, পঞ্জাবে দু’জন, ছত্তিশগড়ে একজন, হিমাচল প্রদেশে একজন, লাদাখে একজন ও মণিপুরে একজন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ওমিক্রনে আক্রান্ত ৩,০৭১ জনের মধ্যে ইতিমধ্যেই ১,২০৩ জন সুস্থ হয়েছেন। মহারাষ্ট্রে সুস্থ হয়েছেন ৩৮১ জন, দিল্লিতে সুস্থ হয়েছেন ৫৭ জন, কর্নাটকে ২৬ জন, রাজস্থানে ১৫৯ জন, কেরলে ৯৩ জন সুস্থ, গুজরাটে ১৫১ জন সুস্থ হয়েছেন, তেলেঙ্গানায় ৪৭ জন, তামিলনাড়ুতে ১২১ জন, হরিয়ানায় ৮৩ জন, ওডিশায় ৫ জন, উত্তর প্রদেশে ৬ জন, অন্ধ্রপ্রদেশে ৬ জন, পশ্চিমবঙ্গে ১০ জন, গোয়ায় ১৯ জন, অসমে ৯ জন, মধ্যপ্রদেশে ৯ জনই সুস্থ, উত্তরাখণ্ডে ৫ জন, মেঘালয়ে ৩ জন, চন্ডীগড়ে ৩ জন, জম্মু-কাশ্মীরে ৩ জন, পুদুচেরিতে দু’জন, পঞ্জাবে দু’জন, হিমাচল প্রদেশে একজনই সুস্থ, লাদাখে একজন ও মণিপুরে ওমিক্রনে আক্রান্ত একজন সুস্থ হয়েছেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top