News Flash

  • Home
  • Uncategorized
  • অবৈধভাবে অনুপ্রবেশে ৯ জন বাংলাদেশী পুলিশের জালে
Image

অবৈধভাবে অনুপ্রবেশে ৯ জন বাংলাদেশী পুলিশের জালে

শান্তিরবাজার, ৮ জানুয়ারি (হি. স.) : অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিক পুলিশের জালে ধরা পড়েছে। গোপন খবরের ভিত্তিতে অভিযানে নেমে দক্ষিণ জেলায় বাইখোড়া থানার পুলিশ জোলাইবাড়ি এলাকা থেকে শুক্রবার রাতে ৯ জন বাংলাদেশীকে আটক করেছে। আজ তাদের আদালতে সোপর্দ করেছে পুলিশ। আদালত তাদের জেল হেফাজতে পাঠিয়েছে।


বাইখোড়া থানার কর্তব্যরত পুলিশ আধিকারিক বলেন, গোপন সুত্রে খবরের ভিত্তিতে জোলাইবাড়িতে সন্দেহজনকভাবে ঘুরেফেরা করার সময় ৯ জনকে আটক করা হয়েছে। তাঁদের থানায় এনে জিজ্ঞাসাবাদে জানা গেছে সকলেই বাংলাদেশের বাসিন্দা। কিন্ত, তাঁদের কাছে বৈধ কোন কাগজ ছিল না। তাঁদের মধ্যে ৩ জন মহিলা এবং ৬ জন পুরুষ রয়েছেন। তিনি বলেন, অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশের দায়ে তাঁদের আজ আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদের জেল হেফাজতে পাঠিয়েছে। তিনি জানান, বাংলাদেশী টাকা এবং মোবাইল উদ্ধার হয়েছে।

সূত্রের খবর, বিলোনিয়া মহকুমার রতনপুর এডিসি ভিলেজের উচাইবাড়িতে বৌদ্ধ ধর্মের পুরোহিতের শেষকৃত্য নিয়ে মেলার আয়োজন হয়েছে। ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর লোক সমাগম হয়েছে। ওই ৯ জন বাংলাদেশী অবৈধভাবে সীমান্ত ডিঙিয়ে ত্রিপুরায় এসেছেন। সূত্রের দাবি, আরো অনেক বাংলাদেশী ওই মেলাকে ঘিরে ত্রিপুরায় অবস্থান করছেন। কোভিড পরিস্থিতিতে এই লোক সমাগম খুবই চিন্তার বিষয় বলেই মনে করা হচ্ছে

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top