News Flash

  • Home
  • Uncategorized
  • বেঙ্গালুরুতে গাড়ি-ট্রাকের সংঘর্ষে মৃত্যু ৪ প্রযুক্তিবিদের, আহত ৬ জন
Image

বেঙ্গালুরুতে গাড়ি-ট্রাকের সংঘর্ষে মৃত্যু ৪ প্রযুক্তিবিদের, আহত ৬ জন

বেঙ্গালুরু, ৮ জানুয়ারি (হি.স.): বেঙ্গালুরু শহরে বেপরোয়া ট্রাক ও গাড়ির সংঘর্ষে প্রাণ হারালেন ৪ জন সফটওয়্যার প্রযুক্তিবিদ, মৃতদের মধ্যে দু’জন যুবতী। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। ট্রাকটি দ্রুত গতিতে থাকার কারণে ওই গাড়িটিতে ধাক্কা মারার পাশাপাশি আরও দু’টি গাড়ি ও ৩-৪টি কন্টেনারে ধাক্কা মারে। শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর পূর্বাঙ্কর অ্যাপার্টমেন্টের কাছে নাইস রোডে।

মৃতদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে, কেরলের রেজিস্ট্রেশন থাকা একটি গাড়িতে ছিলেন তাঁরা। তামিলনাড়ুর রেজিস্ট্রেশনের একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের গাড়িতে ধাক্কা মারে। এরপর দু’টি গাড়ি ও ৩-৪টি কন্টেনারের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জন জবটি-সহ ৪ জনের এবং ৬ জন আহত হয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top