News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রীর জন্য প্রার্থনা নকভির, বললেন গণতন্ত্রকে হাইজ্যাক করতে চাইছে পরিবার-তন্ত্র
Image

প্রধানমন্ত্রীর জন্য প্রার্থনা নকভির, বললেন গণতন্ত্রকে হাইজ্যাক করতে চাইছে পরিবার-তন্ত্র

নয়াদিল্লি, ৭ জানুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু কামনা করে মুম্বইয়ের হাজি আলি দরগায় প্রার্থনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি। শুক্রবার হাজি আলি দরগায় প্রধানমন্ত্রীর জন্য প্রার্থনা করার পর নকভি বলেছেন, গণতন্ত্রকে হাইজ্যাক করার চেষ্টা করছে পরিবার-তন্ত্র। পাশাপাশি পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি সরকারকেও আক্রমণ করেছেন নাকভি।

কংগ্রেসকে আক্রমণ করে এদিন নকভি বলেছেন, “অপরাধমূলক ষড়যন্ত্রের মাধ্যমে গণতন্ত্রকে হাইজ্যাক করতে চাইছে পরিবার-তন্ত্র। বেচারা চান্নি (পঞ্জাবের মুখ্যমন্ত্রী), মাস্টারমাইন্ডরা তাঁকে যা কিছু বলাচ্ছে সে তাই বলছে।” এদিন প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে যজ্ঞ করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার। পাশাপাশি পঞ্জাবে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় খামতির ঘটনার নিন্দা করে এদিন রাজঘাটের কাছে নীরব প্রতিবাদ প্রদর্শন করেছেন বিজেপি নেতা, কর্মীরা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top