News Flash

  • Home
  • Uncategorized
  • Narendra Modi: মোদীর সুরক্ষায় ঘাটতি নিয়ে রিপোর্ট পঞ্জাবের, গঠিত দুই সদস্যের প্যানেল
Image

Narendra Modi: মোদীর সুরক্ষায় ঘাটতি নিয়ে রিপোর্ট পঞ্জাবের, গঠিত দুই সদস্যের প্যানেল

চন্ডীগড়, ৭ জানুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তায় ঘাটতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট জমা দিল পঞ্জাব সরকার। জানানো হয়েছে, ওই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে এবং দুই সদস্যের একটি প্যানেল গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় ঘাটতি নিয়ে কেন্দ্রের কাছে রিপোর্ট জমা দিয়েছেন মুখ্য সচিব অনিরুদ্ধ তিওয়ারি, রিপোর্টে জানানো হয়েছে-এফআইআর দায়ের করার পাশাপাশি তদন্তের জন্য দুই সদস্যের একটি প্যানেল গঠন করেছে রাজ্য সরকার।

রিপোর্টে আরও জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর যে পথে যাওয়ার কথা ছিল, সেই পথে ‘হঠাৎ এবং স্বতঃস্ফূর্ত’ কৃষক বিক্ষোভ হয়। যে খবর সরকারের কাছে আগাম ছিল না। যে কারণেই মোদীর কনভয় মিনিট ২০ থমকে যায়। পঞ্জাবের মুখ্যসচিব অনিরুদ্ধ তিওয়ারি গত বুধবার প্রধানমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত ঘটনাক্রমের বিবরণ দিয়ে রিপোর্ট জমা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্যের শীর্ষ পুলিশকর্তাদের সঙ্গে বৈঠক করে এই রিপোর্ট তৈরি করা হয়েছে। পূর্বপরিকল্পিত না হওয়ায় এই বিক্ষোভ এড়ানো সম্ভব হয়নি বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top