News Flash

  • Home
  • Uncategorized
  • Encounter: বদগাম-এনকাউন্টারে নিকেশ ৩ জইশ জঙ্গি, মিলল তিনটি একে-৫৬ রাইফেল
Image

Encounter: বদগাম-এনকাউন্টারে নিকেশ ৩ জইশ জঙ্গি, মিলল তিনটি একে-৫৬ রাইফেল

শ্রীনগর, ৭ জানুয়ারি (হি.স.): কাশ্মীরে জঙ্গি নিকেশ অভিযানে ফের বড়সড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী। মধ্য কাশ্মীরের বদগাম জেলার চাদুরা এলাকার জোলওয়া ক্রালপোরায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে ৩ জন সন্ত্রাসবাদী, নিহত জঙ্গিরা জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য ছিল। তাদের মধ্যে একজনের নাম শ্রীনগরের বাসিন্দা ওয়াসিম। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে বেআইনি সামগ্রী, তিনটি একে-৫৬ রাইফেল ও গোলাবারুদ।

কাশ্মীর পুলিশ জানিয়েছে, জঙ্গিদের গতিবিধির খবর পাওয়ার পর বৃহস্পতিবার রাত থেকেই বদগাম জেলার চাদুরা এলাকার জোলওয়া ক্রালপোরায় অভিযান চালানো হয়। জঙ্গিরা যাতে পালিয়ে যেতে না পারে, তাই চারিদিক থেকে গোটা এলাকা ঘিরে ফেলা হয়। শুরু হয় এনকাউন্টার, চলতে থাকে এলোপাথাড়ি গুলির লড়াই। শুক্রবার সকালে পরে কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমার জানিয়েছেন, বদগাম জেলার জোলওয়া ক্রালপোরায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে ৩ জন জইশ সন্ত্রাসবাদী। মৃত্যু হয়েছে শ্রীনগরের বাসিন্দা ওয়াসিমের, বাকি দুই জঙ্গির পরিচয় জানার চেষ্টা চলছে। তিনটি একে-৫৬ রাইফেল উদ্ধার হয়েছে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top