News Flash

  • Home
  • Uncategorized
  • রেলপথে ত্রিপুরার সাথে জুড়ছে মণিপুর, আগরতলা-জিরিবাম জনশতাব্দী এক্সপ্রেসের সূচনা কাল
Image

রেলপথে ত্রিপুরার সাথে জুড়ছে মণিপুর, আগরতলা-জিরিবাম জনশতাব্দী এক্সপ্রেসের সূচনা কাল

আগরতলা, ৭ জানুয়ারি (হি. স.) : রেলপথে ত্রিপুরার সাথে জুড়ছে মণিপুর। আগামীকাল আগরতলা-জিরিবাম জনশতাব্দী এক্সপ্রেসের সূচনা করবেন রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আগরতলা থেকে জিরিবামের দুরত্ব মাত্র ছয় ঘন্টায় অতিক্রম করবে জনশতাব্দী এক্সপ্রেস। পথে পাঁচটি স্টেশনে বাণিজ্যিক স্টপেজ দেবে। ওই ট্রেনে মোট ১০টি কামরা থাকবে। ২টি এসি, ৬টি নন-এসি এবং ২টি সাধারণ শ্রেনীর কামরা থাকবে ট্রেনে।


গতকালই পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক গুনিত কৌর জানিয়েছিলেন, জিরিবাম-আগরতলা রেল পরিসেবা চালু করার প্রস্তাব রেল বোর্ডের কাছে পাঠানো হয়েছে। আশা করা যাচ্ছে শীঘ্রই অনুমোদন মিলবে। অনুমোদন মিললে ওই রুটে রেল পরিষেবা শুরু করা হবে।


আজ তিনি জানান, আগরতলা-জিরিবাম রেল পরিসেবা শুরু করার জন্য রেল বোর্ড থেকে অনুমোদন এসেছে। আগামীকাল দিল্লি থেকে ভিডিও কনফারেন্সে রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দুপুর ২টায় ১২০৯৭ আগরতলা-জিরিবাম জনশতাব্দী এক্সপ্রেস এবং ১২০৯৮ জিরিবাম-আগরতলা জনশতাব্দী এক্সপ্রেসের সূচনা করবেন। ওই অনুষ্ঠানে আগরতলা থেকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, পরিবহণ মন্ত্রী প্রণজিত সিংহ রায়, কেন্দ্রীয় প্রতি মন্ত্রী প্রতিমা ভৌমিক, রাজ্যসভার সাংসদ ঝর্না দাস বৈদ্য এবং স্থানীয় বিধায়ক মিমি মজুমদার। মণিপুর থেকে উপস্থিত থাকবে মুখ্যমন্ত্রী এন. বীরেন সিংহ, কেন্দ্রীয় প্রতি মন্ত্রী ড. রাজকুমার রঞ্জন সিংহ, পরিবহণ মন্ত্রী ভুংজাগিন ভাল্টে, রাজ্যসভার সাংসদ মহারাজা সানাযাওবা লেইসাম্বা, সাংসদ এম.সি. মেরি কম এবং বিধায়ক রাজকুমার ইমো সিংহ। জিরিবাম স্টেশনে সুপস্থিত থাকবেন সাংসদ ড. লোর্হ এস. প্লজে এবং বিধায়ক আশাব উদ্দিন।


পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিকের কথায়, ওই ট্রেন প্রতি সোম, বুধ এবং শুক্রবার যাতায়াত করবে। আগরতলা থেকে সকাল রওয়ানা দিয়ে দুপুর ১২টায় জিরিবাম পৌছাবে জনশতাব্দী এক্সপ্রেস। তেমনি, জিরিবাম থেকে বিকেল ৪টায় রওয়ানা দিয়ে রাত ১০টায় পৌছাবে ওই ট্রেন। যাত্রী সাধারণ ওই ট্রেন চালু হলে দারুনভাবে উপকৃত হবেন বলে দাবি করেন তিনি। তিনি বলেন, আগরতলা এবং জিরিবামের মধ্যে আমবাসা, ধর্মনগর, করিমগঞ্জ, বদরপুর এবং অরুনাচল স্টেশনে ওই ট্রেন বাণিজ্যিক স্টপেজ দেবে। 

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top