News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর-পশ্চিম দিল্লিতে ভেঙে পড়ল বাড়ির সিলিং, অকাল-মৃত্যু বাবা ও ছেলের
Image

উত্তর-পশ্চিম দিল্লিতে ভেঙে পড়ল বাড়ির সিলিং, অকাল-মৃত্যু বাবা ও ছেলের

নয়াদিল্লি, ৭ জানুয়ারি (হি.স.): উত্তর-পশ্চিম দিল্লির বেগমপুর এলাকায় বাড়ির সিলিং ভেঙে মৃত্যু হল বাবা ও ছেলের। এই ঘটনায় আহত হয়েছেন একজন। শুক্রবার ভোরে দোতলা একটি বাড়ির একতলায় ঘরের সিলিং আচমকাই ভেঙে পড়ে, সেই সময় ঘরের মধ্যে ছিলেন বাবা ও ছেলে-সহ মোট ৪ জন। সিলিং ভেঙে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। মাথায় আঘাত পেয়েছেন একজন এবং একজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোর ৪.২৪ মিনিট নাগাদ আমরা জানতে পারি, বেগমপুর এলাকায় অবস্থিত দোতলা একটি বাড়ির একতলায় ঘরের সিলিং ভেঙে পড়েছে। এই ঘটনায় মৃত্যু হয়েছে ৬৫ বছর বয়সী কেদার নামে এক পৌঢ়ের ও তাঁর ছেলে সোনু (৩০)-র। প্রমোদ (৪৩) নামে একজন ব্যক্তি মাথায় আঘাত পেয়েছেন এবং অনিল (৪০) নামে একজনকে নিরাপদে উদ্ধার করা হয়। আহতদের আম্বেদকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top