News Flash

  • Home
  • Uncategorized
  • আচমকা বন্ধ লাইভ সাপোর্ট অ্যাম্বুলেন্স পরিষেবা
Image

আচমকা বন্ধ লাইভ সাপোর্ট অ্যাম্বুলেন্স পরিষেবা

আগরতলা, ৭ জানুয়ারি : রাজের সবকটি হাসপাতালে আচমকা লাইভ সাপোর্ট অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে রোগী ও তাদের পরিবারের লোকজনরা অসহায় হয়ে পড়েছেন। জিবি,আইজিএম, ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতাল সহ রাজ্যের অন্যান্য জেলা হাসপাতালে লাইফ সাপোর্টে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু ছিল। বৃহস্পতিবার রাত থেকে হঠাৎ প্রত্যেকটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। অনির্দিষ্টকালের জন্য এই পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য দপ্তরের একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।


কেন এই গুরুত্বপূর্ণ পরিষেবা বন্ধ করে দেওয়া হলো সে সম্পর্কে দফতরের তরফ থেকে এখনো পর্যন্ত কোন স্পষ্টীকরণ  দেওয়া হয়নি। স্বাভাবিক কারণেই রোগী  সহ সর্বস্তরের জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান এর ফলে বহু প্রাণ রক্ষা পেয়েছে। এই লাইফ সাপোর্ট এ্যাম্বুলেন্স দিয়ে  বিভিন্ন জেলা হাসপাতাল থেকে মুমূর্ষু রোগীদের জিবি হাসপাতাল, আইজিএম হাসপাতাল, ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের পাঠানো হতো। এই পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় রোগীদের জরুরী ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য পাঠানো রীতিমতো সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে গরীব অংশের মানুষের পক্ষে গাড়ি ভাড়া করে জিবি, আইজিএম কিংবা ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নিয়ে আসা সম্ভব নয়।


শুধু তাই নয়, বেসরকারি কোন লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স পরিষেবা নেই রাজ্যে। স্বাভাবিক কারণেই মুমূর্ষ রোগী নিয়ে আসার ক্ষেত্রে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। স্বাস্থ্য দপ্তরের এই আচমকা সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। অবিলম্বে লাইফ সাপোর্ট এ্যাম্বুলেন্স পরিষেবা চালু করার জন্য জোরালো দাবি উঠেছে।


উল্লেখ্য, ইতিমধ্যেই রাজ্যেও করোনা সংক্রমনের হার মারাত্মকভাবে বৃদ্ধি পেয়ে চলেছে। অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ করে দেওয়ায় কোথাও করোনা আক্রান্ত রোগী পাওয়া গেলে হাসপাতালে নিয়ে আসা কষ্টকর হয়ে উঠবে। এই স্পর্শকাতর সময়ে সবকটি জেলা হাসপাতাল সহ রাজ্যের প্রধান তিনটি হাসপাতালে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ করে দেওয়ায় জটিল সমস্যার সৃষ্টি হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top