News Flash

  • Home
  • Uncategorized
  • মহিলাদের বিশ্বকাপের টিম ঘোষণা; অধিনায়ক মিতালি, দলে ঝুলন, রিচা
Image

মহিলাদের বিশ্বকাপের টিম ঘোষণা; অধিনায়ক মিতালি, দলে ঝুলন, রিচা

মুম্বই, ৬ জানুয়ারি (হি.স.): চলতি বছর নিউজিল্যান্ডে হতে চলা মহিলাদের এক দিনের বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। বৃহস্পতিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। অধিনায়কত্ব করবেন মিতালি রাজ। সহ-অধিনায়ক হরমনপ্রীত কউর। দলে রয়েছেন বাংলার ঝুলন গোস্বামী ও রিচা ঘোষ। দল থেকে বাদ পড়েছেন তরুণ ব্যাটার জেমিমা রড্রিগেজ ও জোরে বোলার শিখা পাণ্ডে। দু’জনেই বেশ কয়েক বছর ধরে ভারতীয় দলের সঙ্গে যুক্ত। উইকেটরক্ষক হিসেবে নেওয়া হয়েছে রিচাকে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে বিসিসিআই-এর ঘোষিত তালিকা অনুযায়ী, মিথালি রাজ (অধিনায়ক), হরমনপ্রীত কৌর (সহ-অধিনায়ক), স্মৃতি মান্ধানা, শেফালি বর্মা, যষ্টিকা ভাটিয়া, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটরক্ষক), স্নেহ রানা, ঝুলন গোস্বামী, পূজা ভস্ত্রকার, মেঘনা সিং, রেণুকা সিং ঠাকুর, তানিয়া ভাটিয়া (উইকেটরক্ষক), রাজেশ্বরী গায়কোয়াড় ও পুনম যাদব।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচে খেলবেন-হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি বর্মা, যষ্টিকা ভাটিয়া, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটরক্ষক), স্নেহ রানা, পূজা ভস্ত্রকার, মেঘনা সিং, রেণুকা সিং ঠাকুর, তানিয়া ভাটিয়া (উইকেটরক্ষক), রাজেশ্বরী গায়কোয়াড়, পুনম যাদব, একতা, এস মেঘনা ও সিমরন দিল বাহাদুর।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top