News Flash

  • Home
  • Uncategorized
  • করোনায় আক্রান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের দুই শীর্ষ অধিকর্তা, সংক্রমিত জাতীয় স্বাস্থ্য মিশনের ডিরেক্টর
Image

করোনায় আক্রান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের দুই শীর্ষ অধিকর্তা, সংক্রমিত জাতীয় স্বাস্থ্য মিশনের ডিরেক্টর

কলকাতা, ৬ জানুয়ারি (হি. স.) : চিকিৎসক, নার্সের পর এবার করোনায় আক্রান্ত হলেন রাজ্য স্বাস্থ্যদপ্তরের দুই শীর্ষ অধিকর্তা। স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী এবং শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস ভট্টাচার্যের কোভিড পরীক্ষার ফল পজিটিভ। স্বাস্থ্যভবনের আরও অন্তত ৫০ জন করোনায় আক্রান্ত বলেই খবর। জাতীয় স্বাস্থ্য মিশনের ডিরেক্টর সন্তোষ মোহনের শরীরেও করোনা সংক্রমণ। দিনকয়েক ধরে শরীর ভাল যাচ্ছিল না স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তীর। করোনার নানা উপসর্গ দেখে সন্দেহ হয়। তাই র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করিয়েছিলেন তিনি। যদিও সে পরীক্ষার ফল অনুযায়ী, করোনা সংক্রমিত নন তিনি। বুধবার রাতে আরটি পিসিআর টেস্টের রিপোর্ট পান। তাতেই দেখা যায় রিপোর্ট সম্পূর্ণ বিপরীত। কারণ, আরটি পিসিআর টেস্ট অনুযায়ী তিনি করোনা আক্রান্ত। বর্তমানে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন অজয়বাবু। এই নিয়ে দ্বিতীয়বার কোভিড আক্রান্ত হলেন স্বাস্থ্য অধিকর্তা। এর আগে গত বছর সস্ত্রীক স্বাস্থ্য অধিকর্তা করোনা আক্রান্ত হন। সেই সময় তাঁকে হাসপাতালে ভরতি হতে হয়েছিল।

স্বাস্থ্যক্ষেত্রে ক্রমশ থাবা ক্রমশ চওড়া হচ্ছে করোনার। চিত্তরঞ্জন সেবাসদনে করোনার প্রকোপ। হস্টেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের সুপার-সহ বেশ কয়েকজনের শরীরে করোনা সংক্রমণ। উত্তরবঙ্গ মেডিক্যালে করোনা সংক্রমিতের সংখ্যা নেহাত কম নয়। জলপাইগুড়িতে চিকিৎসক এবং নার্সিং স্টাফ-সহ আক্রান্ত বেশ কয়েকজন। হুগলির পোলবা হাসপাতালের বিএমওএইচ করোনা আক্রান্ত। আসানসোল জেলা হাসপাতালেও হানা করোনার। বেসরকারি হাসপাতালেও কোভিড আক্রান্তের তালিকা বেশ লম্বা।ক্রমশ থাবা চওড়া হচ্ছে করোনার। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। স্বাভাবিকভাবেই ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ। পরিস্থিতি মোকাবিলায় রাজ্যজুড়ে জারি কড়া বিধিনিষেধ। তবে তারপরেও রাজ্যের করোনা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগের।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top