News Flash

  • Home
  • Uncategorized
  • মদ্যপ যুবকের হাতে প্রহৃত ট্রাফিক পুলিশ
Image

মদ্যপ যুবকের হাতে প্রহৃত ট্রাফিক পুলিশ

বিশালগড়, ৬ জানুয়ারি : বৃহস্পতিবার দুপুর নাগাদ বিশালগড়ের ১ নং গেট সংলগ্ন এলাকায় কর্মরত এক ট্রাফিক পুলিশকে হেনস্থা করেছে এক যুবক। অভিযুক্ত যুবকের নাম রাজু সাহা। আক্রান্ত ট্রাফিক পুলিশের নাম দীপঙ্কর ভৌমিক। ওই যুবক ট্রাফিক পুলিশকে শারীরিকভাবে হেনস্থা করার পাশাপাশি তার নেমপ্লেট টেনে ছিঁড়ে ফেলেছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। বিষয়টি সঙ্গে সঙ্গে ট্রাফিক পুলিশ দীপঙ্কর ভৌমিক বিশালগড় থানার পুলিশকে জানান এবং অভিযুক্ত রাজু সাহাকে আটকে রাখেন। খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। সেখান থেকে অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। কর্তব্যরত অবস্থায় ট্রাফিক পুলিশকে মারধরের ঘটনার বিষয়ে থানায় সুনির্দিষ্ট মামলা গ্রহণ করা হয়েছে। জানা যায়, ওই যুবক মদ‍্যপ অবস্থায় ছিল।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top