News Flash

  • Home
  • Uncategorized
  • কল্যাণপুরে হাতির আক্রমনে নিহতের পরিবারকে ৫ লক্ষ টাকা সহায়তা দেবে ত্রিপুরা সরকার
Image

কল্যাণপুরে হাতির আক্রমনে নিহতের পরিবারকে ৫ লক্ষ টাকা সহায়তা দেবে ত্রিপুরা সরকার

কল্যানপুর, ৬ জানুয়ারি : হাতির আক্রমনে নিহত সুকুমার দেবনাথের অন্তষ্টিক্রিয়া সম্পন্ন হলো কিছুটাই সরকারি ব্যবস্থাপনায়। নিহতের পরিবারকে ৫ লক্ষ টাকা সরকারিভাবে আর্থিক অনুদান দেওয়া হবে জানালেন কল্যাণপুর এলাকার বিধায়ক পিনাকি দাস চৌধুরী ।


বৃহস্পতিবার কল্যাণপুর থানাধীন ঘিলাতলী গ্রাম পঞ্চায়েতের বাঘবেড় গ্রামে হাতির আক্রমণে নিহতের বাড়িতে গেলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। তিনি নিহতের পরিবারকে দিলেন সাহায্যের আশ্বাস। বুধবার সরকারি ব্যবস্থায় শেষকৃত্য সম্পন্ন হয়েছে নিহত সুকুমার দেবনাথের। গত মঙ্গলবার রাতে কল্যানপুর থানাধীন উত্তর মহারানীপুর থেকে বাইসাইকেলে চেপে ফেরার পথে কালিঞ্জয় সিপাই পাড়াতে বন্য হাতির আক্রমনে নির্মমভাবে নিহত হন পঞ্চাশোর্ধ সুকুমার দেবনাথ।


বৃহস্পতিবার সকালেই স্থানীয় বিধায়ক পিনাকি দাস চৌধুরী নিহতের বাড়িতে ছুটে যান। তিনি প্রয়াতের পরিবার – পরিজনদের সমবেদনা জানান। পাশাপাশি তিনি সাংবাদিকদের জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রয়াত সুকুমার দেবনাথের পরিবারের বিষয়ে খোঁজখবর নিয়েছেন। সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন। কল্যানপুরের বিভিন্ন গ্রামে হাতির আক্রমণ ঠেকাতে সব চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। কিছুটা দেরি হবে কিন্তু চেষ্টা চলছে। তার পাশাপাশিহাতির আক্রমণ ঠেকাতে রাতে গ্রামে গ্রামে পাহারা দেবার জন্য আটজন স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top