News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্রামগঞ্জে চালের গাড়ি লুটপাট
Image

বিশ্রামগঞ্জে চালের গাড়ি লুটপাট

আগরতলা, ৬ জানুয়ারি : বুধবার রাতে বিশ্রামগঞ্জের দেওয়ান বাড়ী সংলগ্ন কালীবাড়ি এলাকায় একটি চাল বোঝাই গাড়ি আটক করে চাল লুটপাট করে নিয়ে গেছে লুটেরারা। জানা গেছে, একটি চাল বোঝাই গাড়ি বাগমার দিকে যাচ্ছিল। তখনই অপর একটি বোলেরো পিকআপ গাড়ি ওভারটেক করে এসে চাল বোঝাই গাড়ির সামনে দাঁড়ায়। গাড়ির চালকসহ অপর একজনকে মারধর করে তারা গাড়ি থেকে চাল নিয়ে যায়। সঙ্গে সঙ্গে বিষয়টি বিশ্রামগঞ্জ থানার পুলিশকে জানানো হয়।


খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ ছুটে আসে। ততক্ষণে কয়েক বস্তা চাল গাড়ি থেকে লুটপাট করে নিয়ে যায় লুটেরারা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। এ ব্যাপারে বিশ্রামগঞ্জ থানার পুলিশ একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। বিশ্রামগঞ্জ এলাকায় জাতীয় সড়কে রাতে এ ধরনের লুটপাটের ঘটনাকে কেন্দ্র করে এই সড়কে যাতায়াতকারী যানবাহনের চালক এবং যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে।এই সড়কপথে রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোর দাবি উঠেছে। আক্রান্ত গাড়ির চালক জানিয়েছেন, বোলেরো পিকআপ গাড়ির চালকের চেহারা তিনি চিনেছেন। তবে নাম জানেন না। লুটপাটকারীরা সংখ্যায় চার পাঁচজন ছিল বলেও জানিয়েছে। উল্লেখ্য, ইতিপূর্বেও সিপাহীজলা জেলায় জাতীয় সড়কে এধরনের লুটপাটের ঘটনা ঘটেছে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top