News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষায় বেসরকারিকরণ : টানা ২২ দিন ধরে আন্দোলন বহিস্কৃত বিধায়ক আশীষ দাসের
Image

শিক্ষায় বেসরকারিকরণ : টানা ২২ দিন ধরে আন্দোলন বহিস্কৃত বিধায়ক আশীষ দাসের

আগরতলা, ৬ জানুয়ারি : রাজ্যের একশত স্কুলকে বেসরকারিকরণের অভিযোগ এনে প্রতিবাদে বৃহস্পতিবারও সার্কিট হাউজ এলাকায় প্রতিবাদে সামিল হন বহিস্কৃত আশীষ দাস। আজ নিয়ে এই প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন ২২ দিনে পদার্পণ করেছে। প্রতিবাদ-বিক্ষোভের খবর পেয়ে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ সার্কিট হাউজ সংলগ্ন এলাকায় ছুটে আসে এবং আন্দোলনরত প্রাক্তন বিধায়ক আশীষ দাসকে গ্রেপ্তার করে নিয়ে যায়।


আশিস দাস দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন, রাজ্য সরকার যতদিন পর্যন্ত স্কুল বেসরকারিকরণের সিদ্ধান্ত প্রত্যাহার করে না নেবে ততদিন পর্যন্ত তিনি আন্দোলন চালিয়ে যাবেন। তিনি আরো বলেন, রাজ্যের স্বৈরাচারী সরকার স্কুল বেসরকারিকরণের যে সিদ্ধান্ত গ্রহণ করেছে এই সিদ্ধান্তের ফলে গরিব  ছেলে মেয়েদের পঠন-পাঠন স্তব্ধ হয়ে পড়বে। এ ধরনের সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই স্বৈরাচারী সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্যের শিক্ষানুরাগী মহলসহ সকল জনগণকে আন্দোলনে শামিল হতে তিনি আহ্বান জানিয়েছেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top