News Flash

Image

ট্রাকের চাপায় নিহত এক

আগরতলা, ৬ জানুয়ারি : বৃহস্পতিবার সকালে নন্দন নগর এলাকায় ট্রাকের চাপায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জানা গেছে, সকালে একটি ট্রাক দ্রুতবেগে এসে পথচারী এক ব্যক্তিকে চাপা দেয়। স্থানীয় লোকজনরা সঙ্গে সঙ্গে  ট্রাকটি আটক করে দমকল বাহিনীর কর্মীদের খবর দেয়। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে সেখান থেকে দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ট্রাকের চাপায় মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে।


এদিকে স্থানীয় জনগণ ট্রাকসহ চালককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। ট্রাক চালকের অসাবধানতা এবং দ্রুতগামীতার কারনেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এদিকে বিশালগড়ের গোকুলনগর টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় সকাল ৬টা ৩০ মিনিট নাগাদ একটি বাইক ও অটোর মধ্যে সংঘর্ষ হয়। তাতে দুজন গুরুতরভাবে আহত হন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় বিশালগড় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, একটি অটো যাত্রী নিয়ে যাচ্ছিল। অপরদিকে একটি দ্রুতগামী বাইক আসে। গোকুলনগর টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় আসতেই বাইক এবং অটোর মধ্যে সংঘর্ষ বাঁধে। তাতে দুজন গুরুতরভাবে আহত হন। টিএসআর ক্যাম্পের জওয়ানরা বিকট আওয়াজ শুনে দ্রুত বেরিয়ে আসে। স্থানীয় লোকজনও ঘটনাস্থলে ছুটে আসেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে বিশালগড় থানার পুলিশ একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গেছে, ঘন কুয়াশার কারণে দেখতে না পাওয়ার কারণেই এই ঘটনাটি ঘটেছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top