News Flash

  • Home
  • Uncategorized
  • Satyendra jain: দিল্লিতে ওমিক্রনে কারও মৃত্যু হয়নি, লকডাউনের বিশেষ প্রয়োজন নেই : সত্যেন্দ্র জৈন
Image

Satyendra jain: দিল্লিতে ওমিক্রনে কারও মৃত্যু হয়নি, লকডাউনের বিশেষ প্রয়োজন নেই : সত্যেন্দ্র জৈন

নয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি.স.): রাজধানী দিল্লিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, একইসঙ্গে ওমিক্রনের বাড়বাড়ন্তের নাজেহাল দেশের রাজধানী। করোনা ও এই ভাইরাসের নতুন প্রজাতির প্রকোপ বাড়লেও, দিল্লিতে লকডাউনের বিশেষ কোনও প্রয়োজন নেই বলেই মনে করছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। পাশাপাশি তিনি জানিয়েছেন, দিল্লিতে এখনও পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত কারও মৃত্যু হয়নি।

দেশের মধ্যে ওমিক্রনে আক্রান্তের নিরিখে মহারাষ্ট্রের পরই রয়েছে দিল্লি। বৃহস্পতিবার পর্যন্ত দিল্লিতে ওমিক্রনে মোট আক্রান্ত হয়েছেন দিল্লিতে ৪৬৫ জন, তাঁদের মধ্যে ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ৫৭ জন। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন। এদিন সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, “দিল্লিতে দৈনিক সংক্রমণের হার বেড়ে ১৪ শতাংশে পৌঁছে যাবে। দিল্লিতে এখনও পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত কারও মৃত্যু হয়নি। তাই লকডাউনেরও বিশেষ প্রয়োজন নেই।” সকলের কাছে কোভিড-বিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top