News Flash

  • Home
  • Uncategorized
  • Narendra Modi: প্রধানমন্ত্রী মোদীর নিরাপত্তায় গাফিলতির অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা
Image

Narendra Modi: প্রধানমন্ত্রী মোদীর নিরাপত্তায় গাফিলতির অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা

নয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি.স) : পঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা এবার বিতর্ক পৌঁছল সুপ্রিম কোর্টে। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতির অভিযোগে মামলা হল শীর্ষ আদালতে। আগামীকাল শুক্রবার ওই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে। এদিকে গতকালের ঘটনার পুঙ্খানুপুঙ্খে তদন্তে দুই সদস্যের তদন্ত কমিটি গড়ল পঞ্জাব সরকার।

বৃহস্পতিবার সকালে প্রবীণ আইনজীবী মনিন্দর সিং প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতির অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা করেছেন। আদালতে ওই আইনজীবী বলেন, “পঞ্জাব সরকারের তরফে নিরাপত্তায় বড়সড় গাফিলতি হয়েছে।” একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত প্রয়োজন। “ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে তা নিশ্চিত করা প্রয়োজন।” উত্তরে প্রধান বিচারপতি এন ভি রামানা মামলার একটি কপি রাজ্য সরকারের কাছে ফাইল করতে বলেন। আগামীকাল এই মামলার শুনানি হবে।
যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তায় কোনও গলদ ছিল না, গতকালই সাংবাদিক বৈঠক পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি একথা জানিয়ে ছিলেন। তবে আজ কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক অন্যরকম দাবি করেছে। মন্ত্রকের আধিকারিক দাবি, নিরাপত্তার গাফিলতি হয়েছিল। ইন্টেলিজেন্স রিপোর্টে বিক্ষোভের কথা বলা হলেও পঞ্জাব পুলিশ প্রধানমন্ত্রীর যাত্রাপথ নিরাপদে সম্পন্ন করার জন্য প্রযোজনীয় ব্যবস্থা নেয়নি।

অন্যদিকে দল বিজেপি মোদীর নিরাপত্তার গলদের পিছনে বড়সড় ষড়যন্ত্র দেখছে। বিজেপির তরফে সরাসরি মুখ্যমন্ত্রী চরনজিৎ সিং চান্নিকে দোষারোপ করা হয়েছে। বিজেপি সভাপতি জেপি নাড্ডা টুইট করে বলছেন, ”প্রধানমন্ত্রী পঞ্জাবে গিয়েছিলেন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনে। এর ফলে পঞ্জাবের হাজার হাজার কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্প বন্ধ হয়ে গেল। তবে, এইসব সংকীর্ণ বাধায় আমরা পঞ্জাবের উন্নয়নে ব্যাঘাত ঘটাতে দেব না।”

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top