News Flash

  • Home
  • Uncategorized
  • দ্রুতগামী বাইকের ধাক্কায় মহিলার মর্মান্তিক মৃত্যু
Image

দ্রুতগামী বাইকের ধাক্কায় মহিলার মর্মান্তিক মৃত্যু

আগরতলা, ৫ জানুয়ারি : বুধবার সকালে উজান অভয়নগর এলাকায় বাইকের ধাক্কায় এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত মহিলার নাম শান্তি দেববর্মা।


জানা গেছে,ওই মহিলা সকালে  রেশন দোকান থেকে চাল আনতে গিয়েছিলেন। একটি দ্রুতগামী বাইক মহিলাকে অভয়নগর এলাকায় ধাক্কা দেয়। বাইকের ধাক্কায় ছিটকে পড়ে মহিলা গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা আহত মহিলাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মহিলার মৃত্যুর সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।


এদিকে স্থানীয় লোকজন বাইক সহ চালককে আটক করলেও কিছুক্ষণ পর ছেড়ে দেন। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়নি। ঘটনাকে কেন্দ্র করে মৃতের পরিবারের লোকজনদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। এ ব্যাপারে পুলিশ একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত বাইক চালককে আটকের খবর নেই। বাইক চালকের অসাবধানতা এবং দ্রুতগামীতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। এদিকে ময়নাতদন্তের পর মৃতদেহটি পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top