News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় চূড়ান্ত সচিত্র ভোটার তালিকা প্রকাশিত, মোট ভোটার ২৭,৩৫,৫৪৬ জন
Image

ত্রিপুরায় চূড়ান্ত সচিত্র ভোটার তালিকা প্রকাশিত, মোট ভোটার ২৭,৩৫,৫৪৬ জন

আগরতলা, ৫ জানুয়ারি (হি. স.) : ত্রিপুরায় চূড়ান্ত সচিত্র ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাতে, ত্রিপুরায় মোট ভোটার রয়েছেন ২৭ লক্ষ ৩৫ হাজার ৫৪৬ জন।
ত্রিপুরার মুখ্য নির্বাচন আধিকারিক জানিয়েছেন, ১ জানুয়ারি ২০২২-কে ভিত্তি হিসেবে ধরে ত্রিপুরার ৬০টি বিধানসভা কেন্দ্রের চূড়ান্ত সচিত্র ভোটার তালিকা আজ প্রকাশিত হয়েছে। এই তালিকা ৩,৩২৪টি ভোট গ্রহণ কেন্দ্র, সমস্ত তহশীল অফিস, ইআরও (মহকুমা শাসক) অফিস এবং সমস্ত ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার (জেলাশাসক)-র কার্যালয়ে দেখতে পাওয়া যাবে।


তিনি জানান, আজ প্রকাশিত তালিকা অনুযায়ী ত্রিপুরায় মোট ভোটার রয়েছেন ২৭,৩৫,৫৪৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৩,৮১,৬৯৩ জন এবং মহিলা ভোটার ১৩,৫৩,৮ ১৮ জন রয়েছেন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩৫ জন। সার্ভিস ভোটার রয়েছেন ১০,৩১৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১০, ১৪৬ জন এবং মহিলা ভোটার ১৭০ জন। সচিত্র ভোটার তালিকা মুখ্য নির্বাচন আধিকারিকের  www.ceotripura.nic.in এই ওয়েবসাইটেও দেখতে পাওয়া যাবে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top