News Flash

  • Home
  • Uncategorized
  • পুলওয়ামা-এনকাউন্টারে নিকেশ ৩ জইশ জঙ্গি, মিলল আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ
Image

পুলওয়ামা-এনকাউন্টারে নিকেশ ৩ জইশ জঙ্গি, মিলল আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ

শ্রীনগর, ৫ জানুয়ারি (হি.স.): বিগত ২৪ ঘন্টার মধ্যে দক্ষিণ কাশ্মীরে জঙ্গি নিকেশ অভিযানে ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী। দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার পর পুলওয়ামা। বুধবার সকালে পুলওয়ামা জেলার চাঁদগাম এলাকায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে ৩ জন সন্ত্রাসবাদী, নিহত জঙ্গিরা জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য ছিল। তাদের মধ্যে একজন পাকিস্তানি। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে বেআইনি সামগ্রী, ২ এম-৪ কার্বাইন ও একটি একে সিরিজের রাইফেল-সহ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ।

কাশ্মীর পুলিশ জানিয়েছে, জঙ্গিদের গতিবিধির খবর পাওয়ার পর বুধবার ভোররাত থেকেই পুলওয়ামা জেলার চাঁদগাম এলাকায় অভিযান চালানো হয়। জঙ্গিরা যাতে পালিয়ে যেতে না পারে, তাই চারিদিক থেকে গোটা এলাকা ঘিরে ফেলা হয়। শুরু হয় এনকাউন্টার, চলতে থাকে এলোপাথাড়ি গুলির লড়াই। পরে কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমার জানিয়েছেন, পুলওয়ামা জেলার চাঁদগাম এলাকায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে ৩ জন জইশ সন্ত্রাসবাদী। তাদের মধ্যে একজন পাকিস্তানি। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে বেআইনি সামগ্রী, ২ এম-৪ কার্বাইন ও একটি একে সিরিজের রাইফেল-সহ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top