News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার জেরে বাতিল নাড্ডার প্রস্তাবিত কলকাতা সফর
Image

করোনার জেরে বাতিল নাড্ডার প্রস্তাবিত কলকাতা সফর

কলকাতা, ৫ জানুয়ারি (হি. স.) : করোনার জেরে বাতিল করা হল বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার প্রস্তাবিত কলকাতা সফর।

বুধবার এক প্রেস বিবৃতিতে দলের তরফে জানানো হয়েছে, “ক্রমবর্ধমান কোভিড পরিস্থিতি এবং কলকাতায় নতুন আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে, বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডার ৯-১০ জানুয়ারী ২০২১-এ নির্ধারিত সফর স্থগিত করা হয়েছে। তাঁর সফরের নতুন তারিখ যথাসময়ে ঘোষণা করা হবে।প্রসঙ্গত, রাজ্য বিজেপি-র বেহাল দশা নিয়ে দলীয় স্তরে একাধিক বৈঠক করার কথা ছিল জে পি নাড্ডার। এ ছাড়াও চন্দননগর, আসানসোল, শিলিগুড়ি ও বিধাননগর পুরসভার নির্বাচন আগামী ২২ জানুয়ারী। এগুলোয় দলের প্রচারপর্ব এবং আনুষঙ্গিক নানা বিষয় নিয়ে তাঁর রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনার কথা ছিল।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top