News Flash

  • Home
  • Uncategorized
  • ফ্লাইওভারে ১৫-২০ মিনিট থমকে গেল মোদীর কনভয়, চান্নি সরকারের নিন্দায় নাড্ডা
Image

ফ্লাইওভারে ১৫-২০ মিনিট থমকে গেল মোদীর কনভয়, চান্নি সরকারের নিন্দায় নাড্ডা

ফিরোজপুর, ৫ জানুয়ারি (হি.স.): কৃষক বিক্ষোভের জেরে পঞ্জাবের ফিরোজপুর জেলায় হুসাইনিওয়ালার কাছে দীর্ঘ সময়ের জন্য থমকে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয়, নিরাপত্তার ঝুঁকির কারণে প্রধানমন্ত্রীর প্রস্তাবিত ফিরোজপুর সফর বাতিল করা হয়। একটি ফ্লাইওভারের ওপর ১৫-২০ মিনিট আটকে পড়ে প্রধানমন্ত্রীর কনভয়। ফিরোজপুরের যাওয়ার পরিবর্তে ভাটিন্ডা বিমানবন্দরে ফিরে আসেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, ভাটিন্ডা বিমানবন্দরে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বললেন, আমি ভাটিন্ডা বিমানবন্দর পর্যন্ত জীবিত আসতে পেরেছি।”

প্রধানমন্ত্রীর কনভয়ে নিরাপত্তার ঝুঁকির ঘটনার ক্ষুব্ধ বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নিকে আক্রমণ করে নাড্ডা জানিয়েছেন, পঞ্জাবের জনগণের জন্য উন্নয়নমূলক প্রকল্পের সূচনার অন্ন প্রধানমন্ত্রীর না যেতে পারা দুঃখজনক। তাঁর দাবি, মানুষ যাতে জনসভায় না যেতে পারেন এজন্য রাজ্য পুলিশকেও নির্দেশ দেওয়া হয়েছিল।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top