News Flash

  • Home
  • Uncategorized
  • গোয়া নির্বাচনের পর ত্রিপুরা সফরে আসছেন মমতা : তৃণমূল কংগ্রেস
Image

গোয়া নির্বাচনের পর ত্রিপুরা সফরে আসছেন মমতা : তৃণমূল কংগ্রেস

আগরতলা, ৫ জানুয়ারি(হি. স.) : গোয়া বিধানসভা নির্বাচনের পর তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা সফরে আসবেন। আজ ত্রিপুরায় রাজভবন অভিযানে যাওয়ার সময় একথা জানান তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন ডিসেম্বরেই মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা সফরে আসবেন। কিন্ত, তিনি আসেননি। তবে, গোয়া বিধানসভা নির্বাচন শেষে তাঁর ত্রিপুরা সফর নিশ্চিত, বলেন রাজীব বন্দ্যোপাধ্যায়।


এদিন ১৫ দফা দাবিতে তৃণমূল কংগ্রেস রাজ ভবন অভিযান করেছে। কিন্ত, রাজ ভবন থেকে কিছুটা দুরে পুলিশ তৃণমূলের রেলি আটকে দিয়েছে। এ-বিষয়ে রাজীব বাবু বলেন, ত্রিপুরার অবস্থা সকলে অবগত রয়েছেন। পুর নির্বাচনে তৃণমূলের পোলিং এজেন্ট দিতে বাধা দেওয়া হয়েছে। এমনকি তৃণমূল প্রার্থীরা আক্রান্ত হয়েছেন।


রাজীবের মতে, প্রাক নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে বিজেপি ব্যর্থ হয়েছে। তাঁরা ক্ষমতায় আসার আগে কেন্দ্রীয় হারে সপ্তম বেতন কমিশন লাগু করার ঘোষণা দিয়েছিল। কিন্ত, কর্মচারী আজও তা পায়নি। আইন-শৃঙ্খলা ব্যবস্থা সম্পুর্ন ভেঙ্গে পড়েছে। বেকারদের কর্মসংস্থানের কোন ব্যবস্থা নেই। এমনকি বড় শিল্প গড়ে না উঠার কারণে মানুষের রোজগার হচ্ছে। এরই প্রতিবাদে আজ তৃণমূল কংগ্রেস রাজ অভিযানে জড়ো হয়েছি।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top