News Flash

  • Home
  • Uncategorized
  • বিশেষ পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন
Image

বিশেষ পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন

কলকাতা,৫ জানুয়ারি ( হি.স.) : স্বাস্থ্যবিধি মেনে নির্বাচনী ব্লু প্রিন্ট তৈরি করতে বুধবার দুপুরে বিশেষ পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠকে বসল কমিশন। মূলত কমিশনের নির্দেশ অনুযায়ী ভোটপ্রচারে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না কি সরেজমিনে জরিপ করতে পর্যবেক্ষকদের দিক নির্দেশ করেছে কমিশন।বিধি-নিষেধ ঠিকঠাক মানা হচ্ছে না কি তা যাচাই করতে পাঁচ বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন। বিধাননগর, শিলিগুড়ি এবং চন্দননগরের জন্য একজন করে বিশেষ পর্যবেক্ষক নিযুক্ত থাকবেন। আসানসোল পুরনিগমের ওয়ার্ড সংখ্যা বেশি হওয়ায় সেখানে দু’জন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে।

করোনা সংক্রান্ত বিধিনিষেধ জারি থাকলেও বিধাননগর শিলিগুড়ি চন্দননগর ও আসানসোল পুরনিগমে নির্ধারিত দিন অর্থাৎ ২২ জানুয়ারি নির্বাচন হবে বলে আগেই জানিয়ে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। ভোটপ্রচার থেকে শুরু করে ভোটগ্রহণ সব ক্ষেত্রেই কঠোর বিধিনিষেধও জারি করা হয়েছে।বিশেষ অবজারভার ছাড়াও নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য আসানসোলে পাঁচ সাধারণ পর্যবেক্ষক, শিলিগুড়িতে দু’জন, বিধাননগরে তিনজন, চন্দননগরে দুই পর্যবেক্ষক নিযুক্ত করছে কমিশন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top