News Flash

  • Home
  • Uncategorized
  • দৈনিক সংক্ৰমণ ৫৮-হাজারেরও বেশি, ভারতে আরোগ্যের হার ৯৮.০১
Image

দৈনিক সংক্ৰমণ ৫৮-হাজারেরও বেশি, ভারতে আরোগ্যের হার ৯৮.০১

নয়াদিল্লি, ৫ জানুয়ারি (হি.স.): ওমিক্রন আতঙ্কের মধ্যেই ভারতে দ্রুত হারে বেড়েই চলেছে করোনা-আক্রান্তের সংখ্যা। ২৮ ডিসেম্বরের পর থেকে মাত্র ৯ দিনের মধ্যেই অর্থাৎ ৫ জানুয়ারি করোনা-আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় পৌঁছেছে ৫৮ হাজার ০৯৭-এ। আক্রান্তের সংখ্যার পাশাপাশি চিন্তা বাড়িয়েছে মৃত্যুর সংখ্যাও। বিগত ২৪ ঘন্টায় ভারতে মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত ৫৩৪ জন রোগীর। দৈনিক সংক্রমণের হার এই মুহূর্তে ৪.১৮ শতাংশ।

বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা বেড়ে ২১,৪০,০৪-এ পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ৪২,১৭৪ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.৬১ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় (মঙ্গলবার) করোনাভাইরাসের টিকা পেয়েছেন ৯৬ লক্ষ ৪৩ হাজার ২৩৮ জন প্রাপক, ফলে ভারতে বুধবার সকাল আটটা পর্যন্ত ১,৪৭,৭২,০৮,৮৪৬ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৫৩৪ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,৮২,৫৫১ জন (১.৩৮ শতাংশ)। মঙ্গলবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১৫,৩৮৯ জন। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৩,৪৩,২১,৮০৩ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.০১ শতাংশ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top