News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রেন বাতিলের প্রতিবাদে ঠাকুরনগর স্টেশনে অবরোধ, ভোগান্তিতে অসংখ্য যাত্রী
Image

ট্রেন বাতিলের প্রতিবাদে ঠাকুরনগর স্টেশনে অবরোধ, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

কলকাতা, ৫ জানুয়ারি (হি.স.): বাতিল করা হয়েছিল প্রথম ট্রেন, দ্বিতীয় ট্রেনে সাধারণ যাত্রীদের উঠতে বারণ করা হয়। কারণ, ওই ট্রেনটি ছিল স্টাফ স্পেশ্যাল। এরই প্রতিবাদে বুধবার ভোরে শিয়ালদহ-বনগাঁ শাখার ঠাকুরনগর স্টেশনে বিক্ষোভ দেখালেন যাত্রীরা। বিক্ষুব্ধ যাত্রীদের অধিকাংশই পেশায় ফুল চাষি ও ফুল বিক্রেতা। অনেকে আবার পরিচারিকা, যাঁরা প্রতিদিন উপার্জনের জন্য শহর কলকাতায় আসেন। যাত্রীদের বক্তব্য, ভোরের ট্রেন বাতিল করে দেওয়া হলে তাঁদের রোজগারে টান পড়বে। সংসার চালাতে সমস্যায় পড়তে হবে তাঁদের। তাই আগের মতোই ট্রেন চালাতে হবে।

ঠাকুরনগর স্টেশনেও ভোর ৪.৪০ মিনিট থেকে অবরোধ শুরু হয়। বিক্ষুব্ধ যাত্রীরা জানিয়েছেন, এদিন ভোরে প্রথম ট্রেনে বাতিল করা হয়। এরপর দ্বিতীয় ট্রেনে সাধারণ যাত্রীদের উঠতে দেওয়া হয়নি, বলা হয় স্টাফ স্পেশ্যাল ট্রেনে উঠলে জরিমানা করা হবে। এরপরই ক্ষুব্ধ যাত্রীরা অবরোধ শুরু করেন। অবরোধকারীদের বেশিরভাগই মহিলা ও ফুল বিক্রেতা। যাত্রীদের মধ্যে অনেক মহিলাই রয়েছেন, যাঁরা কলকাতা বা শহরতলিতে বাড়িতে পরিচারিকার কাজ করেন। আবার ফুল বিক্রেতারাও রয়েছেন। তাঁদের বক্তব্য, নির্দিষ্ট সময়ের মধ্যে ফুল নিয়ে যেতে না পারলে তা অবিক্রিত থেকে যাবে। তাঁরা ঠাকুরনগর স্টেশনের কাছে রেলগেটে অবরোধ শুরু করেন। ফলে বিপর্যস্ত হয়ে পড়ে শিয়ালদা-বনগাঁ শাখার ট্রেন চলাচল। পরে ঘটনাস্থলে পৌঁছয় গাইঘাটা থানার পুলিশ। যাত্রীরা অবরোধ তুলে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top