News Flash

  • Home
  • Uncategorized
  • শ্বশুর বাড়িতে এসিড খেয়ে আত্মঘাতী জামাতা
Image

শ্বশুর বাড়িতে এসিড খেয়ে আত্মঘাতী জামাতা

খোয়াই, ৪ জানুয়ারি : খোয়াইয়ের চাম্পাহাওরে শ্বশুর বাড়িতে এসিড খেয়ে আত্মহত্যা করলো জামাই। আত্মঘাতী জামাতার নাম সুরজিৎ কলই। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।


ঘটনার বিবরণে জানা যায় গত দুদিন আগে স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে যায় সুরজিৎ কলই নামে ওই যুবক। মঙ্গলবার সকালে শ্বশুর বাড়িতে রাবার বাগানের জন্য মজুদ রাখা এসিড খেয়ে আত্মহত্যার পথ বেছে নেন তিনি। ঘটনাটি প্রত্যক্ষ করে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খোয়াই জেলা হাসপাতাল থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু শেষ রক্ষা করা যায়নি।


জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন সুরজিৎ। মৃতের বাড়ি জিরানিয়া এলাকায়। কেন এই ঘটনা ঘটেছে সে সম্পর্কে এখনো পর্যন্ত বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে স্ত্রীর সঙ্গে কোন বিষয় নিয়ে মনোমালিন্যের জেরে এই ঘটনা সংঘটিত হয়েছে। পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে জিরানিয়ায় তার নিজ বাড়ি এলাকায় ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গভীর শোকের ছায়া নেমে আসে। ঘটনার আসল রহস্য উদঘাটন এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মৃতের পরিবারের লোকজন এবং আত্মীয়-পরিজন। ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top