News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে দৈনিক করোনা-আক্রান্ত বেড়ে ৫,৪৮১, সংক্রমণের হার ৮.৩৭ শতাংশ
Image

দিল্লিতে দৈনিক করোনা-আক্রান্ত বেড়ে ৫,৪৮১, সংক্রমণের হার ৮.৩৭ শতাংশ

নয়াদিল্লি, ৪ জানুয়ারি (হি.স.): রাজধানী দিল্লিতে করোনা-আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে। দিল্লিতে বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪৮১ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৩ জনের। মৃত্যুর সংখ্যা নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও, আক্রান্তের সংখ্যাই চিন্তা বাড়াচ্ছে দিল্লিতে। রাজধানী দিল্লিতে এই মুহূর্তে সংক্রমণে হার ৮.৩৭ শতাংশ। সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ১৪ হাজার ৮৮৯-তে পৌঁছেছে।

মঙ্গলবার দিল্লি সরকারের পক্ষ থেকে বুলেটিনে জানানো হয়েছে, নতুন করে ৫,৪৮১ জন সংক্রমিত হওয়ার পর দিল্লিতে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৪,৬৩,৭০১ জন। মোট মৃত্যু হয়েছে ২৫,১১৩ জনের। বিগত ২৪ ঘন্টায় দিল্লিতে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৭৫ জন। দিল্লিতে মঙ্গলবার পর্যন্ত ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন ১৪ জন করোনা-রোগী, অক্সিজেন সাপোর্টে রয়েছেন ১৬৮ জন। বাড়িতেই স্বেচ্ছা নিভৃতবাসে রয়েছেন ৮,৫৯৩ জন।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top