News Flash

  • Home
  • Uncategorized
  • ধৃত এনএলএফটি উগ্রপন্থী ও সহযোগী
Image

ধৃত এনএলএফটি উগ্রপন্থী ও সহযোগী

গন্ডাছড়া, ৪ জানুয়ারি : এনএলএফটির এক সদস‍্য মিঠুন এিপুরা এবং সহযোগি রাম কৃষ্ণ এিপুরাকে আটক করেছে পুলিশ। গন্ডাছড়া থানার ওসি এবং আমবাসা থানার যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে পুলিশ এবং টিএসআর বাহিনী এনএলএফটির জঙ্গী সদস‍্য এবং তার সহযোগীকে আটক করতে সক্ষম হয়েছে। মিঠুন ত্রিপুরা বাংলাদেশের খাগড়াছড়ি এবং রাম কৃষ্ণ ত্রিপুরা রইস‍্যাবাড়ির বাসিন্দা। রাম কৃষ্ণ এিপুরাকে গন্ডাছড়া মহকুমার দাঙ্গাবাড়ি থেকে আটক করেছে পুলিশ। তিনি পেশায় গাড়ি চালক।


এনএলফটি কট্টর সদস‍্য মিঠুন এিপুরা গতকাল রাতে রইস‍্যাবাড়ি থেকে আমবাসা যাবার পথে পুলিশের জালে ধরা পড়েছে। পুলিশ জানিয়েছে, ধলাই জেলার গন্ডাছড়া রইস‍্যাবাড়ি সিমান্ত এলাকায় পিআরসি প্রাইভেট কোম্পানির কাছে ৬ লক্ষ টাকা দেবার জন্য ঠিকাদারের নিকট চিঠি দেয়। সেই মোতাবেক গতকাল এই কোম্পানির ঠিকাদার আমবাসা বাজারে টাকা দেওয়ার কথা ছিল। উগ্রপন্থী সংগঠনের সদস্যরা ওই টাকা আদায়ের জন্য মিঠুনকে ঠিকাদারের ছবি দিয়ে আমবাসা বাজারে পাঠায়। গোপনসূত্রে খবরের ভিত্তিতে আমবাসা থানার পুলিশ তাকে ধরতে সক্ষম হয়েছে। গতকাল রাতে তাকে গন্ডাছড়া থানায় আনা হয়েছে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top