News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্জাবে বলবৎ নৈশ নিষেধাজ্ঞা, একগুচ্ছ বিধিনিষেধ-সহ বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান
Image

পঞ্জাবে বলবৎ নৈশ নিষেধাজ্ঞা, একগুচ্ছ বিধিনিষেধ-সহ বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান

চন্ডীগড়, ৪ জানুয়ারি (হি.স.): করোনার বাড়বাড়ন্ত রুখতে এবার রাত্রিকালীন কারফিউ বলবৎ করার সিদ্ধান্ত নিয়েছে পঞ্জাব সরকার। পঞ্জাবের পৌর এলাকায় রাত্রিকালীন নিষেধাজ্ঞা লাগু করা হয়েছে। ৫০ শতাংশ লোক নিয়ে খোলা যাবে বার, সিনেমা হল, শপিং মল, রেস্তোরাঁ ও স্পা। তবে সমস্ত কর্মীদের টিকার দু’টি ডোজ অবশ্যই নেওয়া থাকতে হবে।

বন্ধ থাকছে জিম, স্পোর্টস কমপ্লেক্স, সুইমিং পুল। সরকারি ও বেসরকারি অফিসের ক্ষেত্রে সমস্ত কর্মীদের টিকার দু’টি ডোজ নিয়ে থাকতে হবে। পঞ্জাবে আপাতত বন্ধ থাকছে সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। রাত দশটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত বলবৎ থাকবে নৈশ কারফিউ, নৈশ কারফিউর সময় শুধুমাত্র জরুরি পরিষেবায় ছাড় থাকবে। বিধিনিষেধ আপাতত ১৫ জানুয়ারি পর্যন্ত কার্যকর। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলাচল করতে পারবে বাস।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top