News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে আগরতলায় জনঢল
Image

ত্রিপুরায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে আগরতলায় জনঢল

আগরতলা, ৪ জানুয়ারি (হি. স.) : প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবের পরিবেশ সারা রাজ্য জুড়ে। সকাল থেকেই ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আগরতলার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। স্বামী বিবেকানন্দ ময়াদানে তিল ধারনের জায়গা নেই। ময়দানের বাইরে রাস্তায় প্রচুর মানুষ ভীড় করে দাঁড়িয়ে আছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আগরতলায় এমবিবি বিমান বন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন। পাশাপাশি, মিশন ১০০ বিদ্যাজ্যোতি স্কুলস এবং মুখ্যমন্ত্রী ত্রিপুরা গ্রামীণ সমৃদ্ধি যোজনার সূচনা করবেন। আজকের এই ঐতিহাসিক মুহুর্তে উপস্থিত থাকতে কেন্দ্রীয় বেসামরিক পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ইতিমধ্যেই আগরতলায় এসে পৌছেছেন। প্রধানমন্ত্রী দুপুর ২টা ১০ মিনিটে স্বামী বিবেকানন্দ ময়দানে আসবেন।


আজ সারা আগরতলা জুড়ে উৎসাহী মানুষের উপস্থিতিতে মহোৎসবের রূপ নিয়েছে। জনৈক ব্যক্তি সারা শরীরে বিজেপির পতাকা এঁকেছেন। তাঁকে ঘিরে প্রচুর মানুষ ভীড় করে রেখেছেন। উত্তর ও দক্ষিন ত্রিপুরা থেকে দুইটি বিশেষ ট্রেনে মানুষ এসেছেন। সারা শহর ছেয়ে গেছে প্রধানমন্ত্রীর বিশাল আকারের ফ্লেক্স ও হোর্ডিংয়ে। একের একের মিছিলে রাস্তায় যানজটও দেখা দিয়েছে। তবে, ট্রাফিক দপ্তরের আগাম প্রস্তুতিতে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top