News Flash

  • Home
  • Uncategorized
  • টিএসআর নিয়োগ : চাকুরী বঞ্চিতরা মামলা করতে যাওয়ার পথে পুলিশ গ্রেফতার করেছে
Image

টিএসআর নিয়োগ : চাকুরী বঞ্চিতরা মামলা করতে যাওয়ার পথে পুলিশ গ্রেফতার করেছে

আগরতলা, ৩ জানুয়ারি (হি. স.) : টিএসআরের অফার না পেয়ে বঞ্চিত বেকারদের মধ্যে বেশ কয়েকজন সোমবার ত্রিপুরা হাইকোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা করতে যাওয়ার পথে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে এডি নগর পুলিশ লাইনে নিয়ে গেছে। ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্টদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। তারা দাবি করেছেন, গণতান্ত্রিক উপায়ে আইনের আশ্রয় নিতে গিয়ে তারা পুলিশের দ্বারা বাধা প্রাপ্ত হয়েছেন।


তাঁদের দাবি, আজ তারা আন্দোলন করেননি। হাইকোর্টে মামলা করার জন্য যাওয়ার সময় পুলিশ তাদের গ্রেফতার করেছে। এ ধরনের কার্যকলাপকে অগণতান্ত্রিক বলে তারা আখ্যায়িত করেছে। এভাবে গ্রেপ্তার করার জন্য স্পষ্টীকরণ চেয়েছে তারা। পুলিশ অনৈতিকভাবে তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে বলেও তারা গুরুতর অভিযোগ করেছেন।


তাদেরকে আদালতে যেতে না দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এভাবে অধিকার হরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলেও তারা স্পষ্টভাবে জানিয়েছেন। প্রসঙ্গত, টিএসআর নিয়োগে তালিকা প্রকাশিত হওয়ার পর থেকে সারা ত্রিপুরায় অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অর্থের বিনিময়ে চাকরির অফার দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে শাসক দলের অন্দরেও নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। টিএসআর নিয়োগ নিয়ে রাজ্যের বিভিন্ন স্থানে শাসক দলের অফিসে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। চাকুরী প্রত্যাশী বেকারদের ক্ষোভ নিরসনে রাজ্য সরকার ইতিমধ্যে আরও এক হাজার কর্মী আরক্ষা দফতরে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top