News Flash

  • Home
  • Uncategorized
  • মদ্যপ বাইক চালকের ধাক্কায় গুরুতর তিন
Image

মদ্যপ বাইক চালকের ধাক্কায় গুরুতর তিন

খোয়াই, ৩ জানুয়ারি : মদ্যপ বাইক চালকের ধাক্কায় পদ্মবিল বাজারে গুরুতর জখম হয়েছেন দুই পথচারী। আহত হয়েছেন বাইকের চালকও। ঘটনা খোয়াই থানার অন্তর্গত পদ্মবিল বাজারে। পথচারী একজনকে আশঙ্কাজনক অবস্থায় দমকলের কর্মীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়। আহতরা হলেন সুজিত দেববর্মা (৪৬) ও বিশু কুমার দেববর্মা(৪৯)। তাদের মধ্যে বিশু কুমার দেববর্মার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জিবি হাসপাতালে স্থানান্তর করেছেন চিকিৎসক।


স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মবিলের টেকরিয়ার পাড়ার বাসিন্দা সুজিত দেববর্মা ও বিশু কুমার দেববর্মা খোয়াই সুভাষ পার্কে আসার জন্য বাড়ি থেকে পায়ে হেঁটে পদ্মবিল বাজারে আসেন। খোয়াই রাধানগর সড়কের পদ্মবিল বাজারের পাশে গাড়ির অপেক্ষায় দুই ব্যক্তি রাস্তার পাশে দাঁড়ানো ছিল। ওই সময়ে প্রসেনজিৎ মুন্ডা (১৯) মদমত্ত অবস্থায় দ্রুত গতিতে বাইক নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সুজিত ও বিশুকে ধাক্কা দেন। বাইকের ধাক্কায় গুরুতর জখম হয় বিশু কুমার দেববর্মা। প্রত্যক্ষদর্শী দমকল বাহিনীকে খবর দেন। দমকল কর্মীরা খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায় আহতদের। বিশু কুমার দেববর্মার বাম পায়ের হাড় ভেঙ্গে গেছে। চিকিৎসক তার অবস্থা গুরুতর দেখে জিবিপি হাসপাতালে পাঠিয়েছেন। অপর দুই আহতকে এলাকাবাসী হাসপাতালে নিয়ে যান। সুজিত দেববর্মা ও বাইক চালক খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন। বাইক আটক করে পুলিশ থানায় নিয়ে গেছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top