News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ত্রিপুরা সফরের প্রস্তুতি পর্ব পর্যালোচনা করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব
Image

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ত্রিপুরা সফরের প্রস্তুতি পর্ব পর্যালোচনা করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব

আগরতলা, ২ জানুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগামী ৪ জানুয়ারি রাজ্য সফর উপলক্ষে রাজ্য প্রশাসন কর্তৃক গৃহীত ব্যবস্থাগুলির মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ বিকেলে পর্যালোচনা করেন। এরপর তিনি রাতে স্বামী বিবেকানন্দ ময়দানে জনসভার প্রস্তুতি সরেজমিনে পর্যালোচনা করেন।

এদিন সচিবালয়ের ২নং সভাকক্ষে পর্যালোচনা সভায় কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায়, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মানিক সাহা, মুখ্যসচিব কুমার অলক সহ বিভিন্ন দপ্তরের প্রধান সচিব, সচিব, আরক্ষা প্রশাসনের আধিকারিকগণ, এমবিবি এয়ারপোর্টের ডিরেক্টর ও অন্যান্য পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

পর্যালোচনা সভায় পরিবহণ দপ্তরের প্রধান সচিব শ্রীরাম তরণিকান্তি প্রধানমন্ত্রীর রাজ্য সফরের মিনিট টু মিনিট প্রোগ্রামগুলি তুলে ধরেন। তিনি জানান, প্রধানমন্ত্রী রাজ্য সফরে এসে প্রথমেই মহারাজা বীরবিক্রম বিমানবন্দরের নতুন সমন্বিত টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন। এরপর আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে উপস্থিত হয়ে মিশন ১০০ বিদ্যাজ্যোতি বিদ্যালয় ও মুখ্যমন্ত্রী ত্রিপুরা গ্রাম সমৃদ্ধি যোজনা প্রকল্প দুটির সূচনা করবেন। তাছাড়াও বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে উপকৃত হয়েছেন এমন বেশকিছু সুবিধাভোগীর সাথে প্রধানমন্ত্রী মতবিনিময় করবেন।

পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর আসন্ন সফরকে সফল করার লক্ষ্যে প্রতিটি দপ্তরকে সমন্বয় রেখে কাজ করতে হবে। স্বামী বিবেকানন্দ ময়দানে জনসাধারণ প্রবেশ করার ক্ষেত্রে সবাইকে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে। এ বিষয়ে স্বাস্থ্য দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, স্বামী বিবেকানন্দ ময়দানের বিভিন্ন স্থানে পানীয়জলের সুবন্দোবস্ত রাখতে হবে। মাঠে নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য ভালো সংখ্যক স্বেচ্ছাসেবক রাখার উপর সভায় গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, দূর দূরান্ত থেকে যে সমস্ত জনসাধারণ ট্রেনে আসবেন তাদেরকে স্টেশন থেকে অনুষ্ঠানস্থলে পৌঁছানোর জন্য পরিবহণ দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা রাখতে হবে।

পাশাপাশি বিভিন্ন মহকুমা থেকে যে সমস্ত গাড়ি আসবে সেগুলির পার্কিংয়ের সুব্যবস্থা রাখার জন্যও পরিবহণ দপ্তরকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য বলেন মুখ্যমন্ত্রী। তাছাড়া স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত অনুষ্ঠানে শিল্প, সাহিত্য, ক্রীড়া ও অন্যান্য ক্ষেত্রে যুক্ত বিশিষ্টদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর উপরও মুখ্যমন্ত্রী গুরুত্ব আরোপ করেন।

পর্যালোচনা সভার পর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব স্বামী বিবেকানন্দ ময়দানে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় নির্দেশ দেন। পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সাথে মুখ্যসচিব কুমার অলক সহ প্রশাসনের শীর্ষস্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top