News Flash

  • Home
  • Uncategorized
  • জোহানেসবার্গ টেস্টে নেই ভারত অধিনায়ক কোহলি, নেতৃত্ব দেবেন কেএল রাহুল
Image

জোহানেসবার্গ টেস্টে নেই ভারত অধিনায়ক কোহলি, নেতৃত্ব দেবেন কেএল রাহুল

জোহানেসবার্গ, ৩ জানুয়ারি (হি.স) : জোহানেসবার্গ টেস্টে খেলছেন না অধিনায়ক বিরাট কোহলি। তাঁর জায়গায় দলের নেতৃত্ব দেবেন কেএল রাহুল। জানা গিয়েছে, তাঁর পিঠে চোটের কারণেই এই ম্যাচে খেলতে নামছেন না তিনি। তাঁর পরিবর্তে চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস করতে এলেন পরিবর্তিত অধিনায়ক কেএল রাহুল। আর কোহলির জায়গায় দলে এসেছেন হনুমা বিহারী। সম্প্রতি রোহিত শর্মার অনুপস্থিতিতে একদিনের ক্রিকেটে রাহুলকে অধিনায়ক হিসেবে নির্বাচন করা হয়েছিল। তবে টেস্ট ক্রিকেটে এই প্রথমবার তিনি ক্যাপ্টেন হিসেবে মাঠে নামলেন।

এদিনের টেস্ট ম্যাচে অধিনায়ক হিসেবে মাঠে নেমেই টস জিতলেন রাহুল। আর সেইসঙ্গে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত গ্রহণ করল ভারতীয় ক্রিকেট দল। রাহুল জানান, ”কোহলি পিঠের ব্যথায় কাবু।” কোহলি সরে যাওয়ায় ক্যাপ্টেন্সির আর্মব্যান্ড চলে আসে রাহুলের হাতে। একেবারেই আচম্বিতে পাওয়া এই নেতৃত্ব প্রসঙ্গে রাহুল বলেন, ”প্রতিটি ভারতীয় ক্রিকেটারই দেশের অধিনায়ক হতে চান। আমরা প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে রান তুলতে চাই। তার পরে প্রতিপক্ষের উপরে চাপ তৈরি করতে চাই।” দলে আর কোনও পরিবর্তন নেই। কোহলি না পারায় হনুমা বিহারী খেলবেন ওয়ান্ডারার্সে।
তিন ম্য়াচের সিরিজে এই টেস্ট ম্যাচটি জিততে পারলেই ভারতীয় ক্রিকেট দল ইতিহাস কায়েম করতে পারবে। আপাতত ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয় করতে পারেনি ভারত। এবার কি তারা ইতিহাস লিখতে পারবে? সেটা আপাতত সময়ই বলবে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top