News Flash

  • Home
  • Uncategorized
  • Omicron: ভারতে ওমিক্রনে আক্রান্ত বেড়ে ১,৭০০, সুস্থ হয়েছেন ৬৩৯ জন : স্বাস্থ্যমন্ত্রক
Image

Omicron: ভারতে ওমিক্রনে আক্রান্ত বেড়ে ১,৭০০, সুস্থ হয়েছেন ৬৩৯ জন : স্বাস্থ্যমন্ত্রক

নয়াদিল্লি, ৩ জানুয়ারি (হি.স.): দ্রুততার সঙ্গে লাফিয়ে-লাফিয়ে ভারতে বেড়েই চলেছে করোনাভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রন! সোমবার (৩ জানুয়ারি) সকাল পর্যন্ত ভারতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১ হাজার ৭০০ জন, ওমিক্রনে সংক্রমিত ১,৭০০ জনের মধ্যে ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ৬৩৯ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকাল পর্যন্ত ভারতে ওমিক্রনে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১,৭০০-তে পৌঁছেছে, মোট ২৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সন্ধান মিলেছে ওমিক্রনের। ওমিক্রনে আক্রান্তের নিরিখে দেশের মধ্যে সর্বাগ্রে মহারাষ্ট্র, তারপরই দিল্লি।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সোমবার সকালের বুলেটিনে জানিয়েছে, মহারাষ্ট্রে ওমিক্রনে মোট আক্রান্ত ৫১০ জন, দিল্লিতে ৩৫১ জন, কেরলে ১৫৬ জন, গুজরাটে ১৩৬ জন, তামিলনাড়ুতে ১২১ জন, রাজস্থানে ১২০ জন, তেলেঙ্গানায় ৬৭ জন, কর্ণাটকে ৬৪ জন, হরিয়ানায় ৬৩ জন, ওডিশায় ৩৭ জন, পশ্চিমবঙ্গে ২০ জন, অন্ধ্রপ্রদেশে ১৭ জন, মধ্যপ্রদেশে ৯ জন, উত্তর প্রদেশে ৮ জন, উত্তরাখণ্ডে ৮ জন, চন্ডীগড়ে ৩ জন, জম্মু-কাশ্মীরে ৩ জন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে দু’জন, গোয়ায় একজন, হিমাচল প্রদেশে একজন, লাদাখে একজন, মণিপুরে একজন ও পঞ্জাবে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন একজন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ওমিক্রনে আক্রান্ত ১,৭০০ জনের মধ্যে ইতিমধ্যেই ৬৩৯ জন সুস্থ হয়েছেন। মহারাষ্ট্রে সুস্থ হয়েছেন ১৯৩ জন, দিল্লিতে সুস্থ হয়েছেন ৫৭ জন, কেরলে একজন, গুজরাটে ৮৫ জন সুস্থ হয়েছেন, তামিলনাড়ুতে ৯৮ জন, রাজস্থানে ৮৬ জন, তেলেঙ্গানায় ২৭ জন, কর্ণাটকে ১৮ জন, হরিয়ানায় ৪০ জন, ওডিশায় একজন, পশ্চিমবঙ্গে ৪ জন, অন্ধ্রপ্রদেশে ৩ জন, মধ্যপ্রদেশে ৯ জনই সুস্থ, উত্তর প্রদেশে ৪ জন, উত্তরাখণ্ডে ৫ জন, চন্ডীগড়ে দু’জন, জম্মু-কাশ্মীরে ৩ জন, হিমাচল প্রদেশে একজনই সুস্থ, লাদাখে একজন ও পঞ্জাবে ওমিক্রনে আক্রান্ত একজন সুস্থ হয়েছেন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top