News Flash

  • Home
  • Uncategorized
  • পানীয় জলের সংকট, সাব্রুমে পথ অবরোধ
Image

পানীয় জলের সংকট, সাব্রুমে পথ অবরোধ

সাব্রুম, ৩ জানুয়ারি : পানীয় জলের দাবিতে সোমবার সকাল ৯টা থেকে পথ অবরোধের শামিল হলেন সাব্রুম মনু ঘাট এলাকার হরিনাটিলর জনগণ। অবরোধকারীরা জানিয়েছেন, ১৫ দিন ধরে ওই এলাকায় পানীয় জলের সংকট দেখা দিয়েছে। পানীয় জল না পাওয়ায় ওই এলাকায় বসবাসকারী জনগণ মারাত্মক সমস্যার সম্মুখীন হয়েছেন। বিষয়টি তারা স্থানীয় প্রশাসন এবং দায়িত্বপ্রাপ্ত দপ্তরকে বারবার অবহিত করেছেন। কিন্তু চাহিদা অনুযায়ী পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়া হচ্ছে না। তাতে জটিল সমস্যার সম্মুখীন হয়েছেন বিস্তীর্ণ এলাকার জনগণ। শেষ পর্যন্ত বাধ্য হয়ে সোমবার সকাল নয়টা থেকে তারা সাব্রুম মনু ঘাট সড়কের হরিনাটিলা এলাকায় মূল সড়ক অবরোধ করেন।


অবরোধের ফলে দীর্ঘক্ষণ ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ ভাবে স্তব্ধ হয়ে পড়ে। তাতে যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করেছিল। ঘটনার খবর পেয়ে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। তারা অবরোধ প্রত্যাহার করার জন্য অবরোধকারীদের অনুরোধ জানান। কিন্তু তারা পুলিশ ও নিরাপত্তা কর্মীদের কথামতো অবরোধ প্রত্যাহার করতে রাজী হননি। শেষ পর্যন্ত অবরোধের খবর পেয়ে প্রশাসনের পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যান। অবরোধকারীরা তাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দেন, পর্যাপ্ত পরিমান পরিস্রুত পানীয় জল সরবরাহ করার প্রতিশ্রুতি দিলেই তারা অবরোধ প্রত্যাহার করবেন।


তারা অভিযোগ করেন,  ১৫ দিন ধরে পরিস্রুত পানীয় জলের সমস্যা দেখা দিলেও পর্যাপ্ত পরিমাণে ওই এলাকায় পানীয় জল সরবরাহের কোনো ব্যবস্থা করা হয়নি। গত তিনদিন আগে একটি ট্যাংকারে করে এলাকায় পানীয় জল দেওয়া হয়। তাতে চাহিদা পূরণ হয়নি। তাঁদের বক্তব্য, তিন দিন ধরে এলাকার মানুষ স্নান করতে পারছেন না। এমনকি রান্নাবান্নার কাজে ব্যাঘাত ঘটছে। স্বাভাবিক কারণেই এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।


এলাকাবাসী জানান, ওই এলাকায় দুই শতাধিক পরিবারের বসবাস। পানীয় জলের বিকল্প কোন উৎস নেই। ফলে সমস্যা আরো চরম আকার ধারণ করেছে। প্রশাসনের কর্মকর্তারা অবরোধকারীদের প্রতিশ্রুতি দিয়েছেন অবিলম্বে ওই এলাকায় পর্যাপ্ত পরিমাণে পানীয় জল পৌঁছে দেওয়া হবে। সেই প্রতিশ্রুতির ভিত্তিতেই শেষ পর্যন্ত অবরোধ প্রত্যাহার করে নেন হরিণা টিলা এলাকার জনগণ। দাবি অনুযায়ী পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়া না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুশিয়ারী দিয়েছেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top