News Flash

  • Home
  • Uncategorized
  • স্ত্রী ও সন্তানের মর্যাদা পেটে রাস্তা অবরোধ মা ও মেয়ের
Image

স্ত্রী ও সন্তানের মর্যাদা পেটে রাস্তা অবরোধ মা ও মেয়ের

ধর্মনগর, ৩ জানুয়ারি : স্ত্রী ও সন্তানের মর্যাদা পেতে ধর্মনগর পানিসাগর রাস্তায় অবরোধ করেন মা ও মেয়ে। তাতে ধর্মনগর ব্যস্ততম রাস্তার দুই দিকে প্রায় শ’খানেক গাড়ি দাঁড়িয়ে পড়ে। অবরোধকারী অঞ্জলি নাথ জানান, ২০১৪ সালে তাদের বিয়ে হয়েছিল। তাদের একটি ছয় বছরের মেয়ে রয়েছে। তার স্বামীর নাম মিঠুন নাথ। মিঠুন পেশায় গাড়িচালক। আবার কখনো দিনমজুরের কাজ করেন। তারা কৃষ্ণপুরে টুপির বন্ধ গ্রাম পঞ্চায়েতের অধীন ৫ নং ওয়ার্ডে বসবাস করেন।


বিয়ের কয়েক বছর পর মিঠুন নাথ বেশ কিছু দিন নিরুদ্দেশ ছিলেন। তারপর আবার বাড়ি ফিরে আসেন।  এক মেয়ে নিয়ে তাদের সংসার বর্তমানে ভালই চলছিল। কিন্তু ইদানিং মিঠুন তার স্ত্রী ও মেয়েকে তার বাড়িতে রাখতে চাইছেন না। গতকাল মা ও মেয়েকে মিথুন বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। তারা আবার ঘরে ফিরে গিয়েছিলেন। আজ ফের তাঁদের বের করে দেন মিথুন। অসহায় অঞ্জলি ধর্মনগর পানিসাগর রাস্তায় ন্যায্য বিচার চেয়ে ধর্নায় বসেন। খবর পেয়ে মহিলা থানার পুলিশ গিয়ে অঞ্জলি নাথ ও তার মেয়েকে রাস্তা থেকে তুলে থানায় নিয়ে আসেন। অঞ্জলি জানান, স্ত্রীর মর্যাদা ও মেয়েকে মেয়ের মর্যাদা পাওয়ার জন্য পূর্বেও গ্রামের সালিশি সভায় দ্বারস্থ হয়েছিলেন। এখন মহিলা থানা মিঠুনকে খুঁজে বেড়াচ্ছে। জানা গেছে রাস্তা অবরোধের পর মিঠুন এলাকা থেকে পালিয়ে গেছেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top