News Flash

  • Home
  • Uncategorized
  • Omicron: দেশে একদিনে করোনা আক্রান্ত ২৭ হাজারের বেশি, দেড় হাজার ছাড়াল ওমিক্রন সংক্রমণ
Image

Omicron: দেশে একদিনে করোনা আক্রান্ত ২৭ হাজারের বেশি, দেড় হাজার ছাড়াল ওমিক্রন সংক্রমণ

নয়াদিল্লি, ২ জানুয়ারি (হি.স) : ওমিক্রন নিয়ে উদ্বেগের মধ্যেই দেশে একলাফে অনেকটাই বাড়ল করোনায় দৈনিক আক্রান্তর সংখ্যা। তবে কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তর সংখ্যা ২৭ হাজার ৫৫৩ জন। গতকালের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২২ হাজার ৭৭৫। পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৮৪ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪০৬। রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ২৮৪।

দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৮ লক্ষ ৮৯ হাজার ১৩২ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় ৪ লক্ষ ৮১ হাজার ৭৭০ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৯,২৪৯।এখনও পর্যন্ত করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৪২ লক্ষ ৮৪ হাজার ৫৬১। দেশে বর্তমানে অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ২২ হাজার ৮০১।

এখনও পর্যন্ত দেশের ২৩টি রাজ্যে ছড়িয়েছে কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে ৯৪ জন আক্রান্ত হয়েছেন। এই নিয়ে দেশে ওমিক্রন সংক্রমিত ১ হাজার ৫২৫ জন।মহারাষ্ট্রে সবথেকে বেশি ৪৬০ জন আক্রান্ত। দিল্লিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩৫১।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top