News Flash

Image

আগুনে পুড়ে ছাই বসতঘর

অমরপুর, ২ জানুয়ারি : অমরপুরের মালবাসার চন্দ্র কিশোর জমাতিয়ার ভাড়াবাড়িতে বিধ্বংসী অগ্নিকান্ডে বসতঘর সহ যাবতীয় জিনিসপত্র পুড়ে ছারখার হয়ে গেছে। জানা গেছে, চন্দ্র কিশোর জমাতিয়া মালবাসায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। সেখান থেকে তিনি সপরিবারে খোয়াইয়ে নিজ বাড়িতে গিয়েছিলেন। পরিবারের লোকজনদের অনুপস্থিতিতে ভাড়া বাড়ির ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অগ্নিসংযোগে মোটর বাইক সহ ঘরের যাবতীয় জিনিসপত্র পুড়ে ছারখার হয়ে গেছে।


ঘটনার খবর পেয়ে বীরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।তবে অগ্নিকাণ্ডের ঘটনার সঠিক কারণ জানা যায়নি।এটি একটি নাশকতামূলক অগ্নিকাণ্ড বলেও অনেকে অভিমত ব্যক্ত করেছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। এর পেছনে বড় ধরনের কোন রহস্য থাকতে পারে বলেও অনেকের অভিমত।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top