News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্ম সংসদে ঘৃণাভাষণ, তদন্তে গঠিত হল পাঁচ সদস্যের সিট
Image

ধর্ম সংসদে ঘৃণাভাষণ, তদন্তে গঠিত হল পাঁচ সদস্যের সিট

ইন্দোর, ২ জানুয়ারি (হি.স) : গত ১৭-১৯ ডিসেম্বর হরিদ্বারে অনুষ্ঠিত এক ধর্ম সংসদে ঘৃণাভাষণের অভিযোগের ভিত্তিতে পাঁচ সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করল উত্তরাখণ্ড সরকার। গাঢ়ওয়াল পুলিশের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল করণ সিং নাগনায়াল বলেন, সিটের শীর্ষে থাকবেন পুলিশ সুপার পদমর্যাদার কোনও অফিসার। যাঁরা দোষী সাব্যস্ত হবেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগ, হরিদ্বারের ধর্ম সংসদে আহ্বান জানানো হয়েছিল, ভারতে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে হবে। না হলে দেশে মুসলিমদের সংখ্যা কমানো যাবে না। ধর্ম সংসদ নিয়ে ইতিমধ্যে এফআইআর করেছে উত্তরাখণ্ড পুলিশ। শনিবার পুলিশ জানিয়েছে, এফআইআরে ইয়াতি নরসিংহানন্দের নাম যুক্ত করা হয়েছে। হরিদ্বার সিটি সার্কেল অফিসার শেখর সুয়াল বলেন, ধর্ম সংসদের উদ্যোক্তা ছিলেন বিতর্কিত হিন্দু নেতা ইয়াতি পরমানন্দ। তবে এখনও কেউ গ্রেফতার হননি।
গত শনিবার উত্তরাখণ্ড পুলিশের সদর দফতরের সামনে বিক্ষোভ দেখায় বিপুল সংখ্যক মানুষ। পুলিশ তাঁদের লিখিত আশ্বাস দেয়, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top